গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রামকে ঢেলে সাজানোর উদ্যোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৩ এএম ২০২৬
অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রামকে ঢেলে সাজানোর উদ্যোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: অপরিকল্পিত নগরায়ণের কারণে নান্দনিক চট্টগ্রাম নগরী ক্ষতবিক্ষত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেছেন, চট্টগ্রামের হারানো প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং নগরীকে নতুনভাবে সাজাতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সেস রোডে চকবাজার ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চউক চেয়ারম্যান বলেন, একসময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের ওপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এতে নগরীর স্বাভাবিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নগরে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা অবৈধ দখলের চিত্র তুলে ধরে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, কোথাও ১০ তলার অনুমোদন নিয়ে ১২ তলা, আবার কোথাও ১২ তলার অনুমোদন নিয়ে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি অনেক জায়গাও অবৈধভাবে দখল করা হয়েছে। এমনকি নগরের অনেক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়নি।

চট্টগ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নগরের সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। তবে হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে বাড়ির আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক স্থাপনেরও পরামর্শ দেন তিনি।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সবুজায়ন উদ্যোগের প্রশংসা করেন চউক চেয়ারম্যান। একই সঙ্গে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান। দুঃসময়ে রাজপথে সক্রিয় ও ত্যাগী ভূমিকা রাখার জন্য এমদাদুল হক বাদশাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ চৌধুরী, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী এমরান উদ্দিন।

যত্রতত্র পোস্টার লাগানোয় চট্টগ্রামে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা: নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় যত্রতত্র অনুমোদনহীন পোস্টার লাগানোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ অভিযানে বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নগরের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়াই পোস্টার লাগিয়ে সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করার অভিযোগে উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ারসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ উদ্যোগে ও দায়িত্বে অবৈধভাবে লাগানো পোস্টার অপসারণের অঙ্গীকারনামা নেওয়া হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, নগরের সৌন্দর্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রবণতা বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অনুমোদনহীন পোস্টার, ব্যানার ও ফেস্টুনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিটি করপোরেশন।


সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৬

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার...

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক
০৯ নভেম্বর ২০২৬

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা যাবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশ...

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
০৯ নভেম্বর ২০২৬

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫...

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি
০৯ নভেম্বর ২০২৬

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে