গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

জাইকার উদ্যোগে টঙ্গীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৮ এএম ২০২৬
জাইকার উদ্যোগে টঙ্গীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিল্পাঞ্চল গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। ‘করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সোমবার (৯ নভেম্বর) টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং টঙ্গী জোন-১-এর নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাইকার সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ কহিনুর খান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আফসানা জামান প্রান্তী, এ আর ইউসুফ সাদী, মো. আজিজুল হক, আফ্রিন সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সুধীজন।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী বাজার ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। তরুণ স্বেচ্ছাসেবকেরা ঝাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করেন। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন না ফেলার বিষয়ে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন করেন। এ সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নর্দমা দূষণের শিকার হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতির পরিবর্তন এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য।

তারা জানান, এটি একদিনের পরিচ্ছন্নতা কর্মসূচি নয়; বরং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার ধারাবাহিক উদ্যোগ। পর্যায়ক্রমে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ অভিযান ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, প্রয়োজনীয় স্থানে ময়লা ফেলার পাত্র স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের নয়, প্রত্যেক নাগরিকেরও। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, যত্রতত্র প্লাস্টিক-পলিথিন নিক্ষেপ থেকে বিরত থাকা এবং নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তরুণ সমাজের অংশগ্রহণ এবং জাইকার মতো উন্নয়ন সহযোগী সংস্থার উদ্যোগ এ প্রচেষ্টাকে আরো গতিশীল করতে পারে। প্রশাসন, সিটি করপোরেশন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

স্থানীয় সচেতন নাগরিকেরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা একদিনের কর্মসূচি নয়, এটি নাগরিক জীবনের নিয়মিত চর্চা হওয়া প্রয়োজন। তাদের প্রত্যাশা, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগে এ অভিযান সামাজিক আন্দোলনে পরিণত হবে।

আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৬

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার...

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক
০৯ নভেম্বর ২০২৬

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা যাবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশ...

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
০৯ নভেম্বর ২০২৬

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫...

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি
০৯ নভেম্বর ২০২৬

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে