গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫০ এএম ২০২৬
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, হাসপাতালে ভর্তি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরে ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইমতিয়াজ সুলতান ইকরাম মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেফতার করেছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সোমবার দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে ইমতিয়াজের স্ত্রী সূচি অভিযোগ করেছেন, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে তার স্বামীকে গুলি করেছে। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।


সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ
০৯ নভেম্বর ২০২৬

শালিখায় দুই ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার...

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক
০৯ নভেম্বর ২০২৬

খুলনায় প্রকাশ্যে বর্জ্য রাখার সুযোগ থাকবে না: কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য রাখা যাবে না বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশ...

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
০৯ নভেম্বর ২০২৬

গাংনী সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫...

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি
০৯ নভেম্বর ২০২৬

সিটি করপোরেশনের দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে