গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২০ এএম ২০২৬
মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
ছবি

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হামলা করা হয়েছে। এ ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। 

জানান, তিনি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় কিছু মানুষের তোপের মুখে পড়েন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন পরী। 

অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে ফেসবুক লাইভ করেছেন তিনি। পরীমনি জানান, তিনি তাৎক্ষণিক গুলশান থানায় ফোন করলে পুলিশ আসে। তারাও নাকি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন।


পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। 

ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়োলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’ সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে। 

বিশেষ করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে তার বিরোধ নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। সাংবাদিকদের একাংশ তাকে বয়কটের ডাকও দিয়েছেন। সে প্রসঙ্গে ইঙ্গিত করে পরীমনি বলেন, ‘যদি আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বুঝুক। আমি পুরো পারফর্মেন্স করলাম, কেউ কিছু বলল না। 

 

এখানে তো অনেক মানুষ, সাধারণ মানুষ। তাদের মাঝে ঝামেলা করার সাহস হয়নি ওদের। এজন্য আমি পারফর্মেন্স শেষ করে বের হয়ে যাওয়ার সময় আমার গাড়িতে আক্রমণ করল। এসব হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায় কে নেবে?’

ডিসি/আপ্র/০৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী
০৯ নভেম্বর ২০২৬

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নাকের অস্ত্রোপচার করিয়েছেন, বিষয়টি নিয়ে এবার আর রাখঢাক করলেন না। শুধু...

গুগলের তথ্য ভুল, নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান
০৯ নভেম্বর ২০২৬

গুগলের তথ্য ভুল, নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান

গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান...

অনেক দিন চুপ ছিলাম, আজ সব সামনে আনব: চমক
০৯ নভেম্বর ২০২৬

অনেক দিন চুপ ছিলাম, আজ সব সামনে আনব: চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে নতুন কৌতূহল তৈরি হয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে