গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৩ এএম ২০২৬
পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী
ছবি

ছবি সংগৃহীত

পুরোনো আসবাব কেনার সময় তার ভেতরে মূল্যবান কোনো সম্পদ লুকিয়ে থাকতে পারে—এমনটা সচরাচর কেউ ভাবেন না। তবে কানাডার এক নারীর জীবনে ঘটেছে তেমনই অবিশ্বাস্য ঘটনা। মাত্র ২৫ ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার টাকায় কেনা একটি পুরোনো সোফার কুশনের ভেতর থেকে তিনি খুঁজে পেয়েছেন দুর্লভ একটি রোলেক্স ঘড়ি। চার বছর পর আবিষ্কৃত সেই ঘড়িটি নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৯১ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা।

অর্থাৎ মাত্র তিন হাজার টাকায় কেনা সোফার ভেতর পাওয়া ঘড়িটি বিক্রি হয়েছে সোফার ক্রয়মূল্যের প্রায় ৭ হাজার ৬০০ গুণ বেশি দামে। ঘড়ি ও গহনা বিষয়ক সংবাদমাধ্যম জেসিকে এবং ঘড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ববস ওয়াচেসের প্রতিবেদনে উঠে এসেছে এ ঘটনা।

যেভাবে সোফার ভেতর মিলল ঘড়ি

প্রায় চার বছর আগে কানাডার ওই নারী একটি পুরোনো আসবাবের দোকান থেকে সোফাটি কিনেছিলেন। কেনার সময় তিনি জানতেন না, এর কুশনের ভেতরে লুকিয়ে রয়েছে মূল্যবান একটি ঘড়ি। দীর্ঘদিন সোফাটি ব্যবহার করলেও সেটির সন্ধান পাননি তিনি।

একদিন সোফার ফাঁকে নিজের মুঠোফোন পড়ে গেলে সেটি বের করতে গিয়ে কুশনের ভেতরে হাত দেন ওই নারী। তখনই তাঁর হাতে আসে ঘড়িটি। প্রথমে ঘড়িটির প্রকৃত পরিচয় ও মূল্য সম্পর্কে ধারণা ছিল না তাঁর। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, এটি সাধারণ কোনো হাতঘড়ি নয়; সংগ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় রোলেক্স পল নিউম্যান ডেটোনা।

বিস্ময়কর বিষয় হলো, প্রায় চার বছর সোফার কুশনের ভেতরে পড়ে থাকার পরও ঘড়িটি ভালো অবস্থায় ছিল। নিলামে এর উচ্চ দাম পাওয়ার ক্ষেত্রে ঘড়িটির এই ভালো অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়।

যে কারণে ঘড়িটির এত কদর

ঘড়িটির মডেল রেফারেন্স ৬২৪১। এটি রোলেক্সের পুরোনো ডেটোনা সিরিজের একটি বিশেষ সংস্করণ। এতে রয়েছে পল নিউম্যান ডায়াল, যা ঘড়ি সংগ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর্ট ডেকো ধাঁচের সংখ্যা ও নকশার কারণে এই ডায়াল সাধারণ ডেটোনা ঘড়ি থেকে আলাদা।

শুরুর দিকে বিশেষ এই ডায়াল খুব বেশি জনপ্রিয় ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংগ্রাহকদের মধ্যে এর চাহিদা বাড়তে থাকে। হলিউড অভিনেতা পল নিউম্যানের সঙ্গে ঘড়িটির সম্পর্কও এর জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। পল নিউম্যান নিজেও রোলেক্স ডেটোনা ব্যবহার করতেন।

তাঁর ব্যবহৃত একটি বিশেষ ডেটোনা ঘড়ি ২০১৭ সালে নিলামে ১ কোটি ৭৮ লাখ ডলারে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১৭ কোটি টাকা। সে সময় এটি বিশ্বের সবচেয়ে দামি হাতঘড়ি হিসেবে রেকর্ড গড়েছিল।

নিলামে বিক্রি ১ লাখ ৯১ হাজার ডলারে

কানাডার ওই নারীর পাওয়া ঘড়িটি জুন মাসে ববস ওয়াচেস আয়োজিত নিলামে তোলা হয়। সেখানে এর দাম ওঠে ১ লাখ ৯১ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা।

বিশ্বজুড়ে পুরোনো রোলেক্স ঘড়ির বড় বাজার রয়েছে। বিশেষ করে ডেটোনা সিরিজের ঘড়িগুলোর প্রতি সংগ্রাহকদের আগ্রহ বেশি। বর্তমানে তৈরি হওয়া রোলেক্স ডেটোনা ঘড়িও সহজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অন্যদিকে পুরোনো ও বিরল সংস্করণের ঘড়ির মূল্য আরও বেশি হতে পারে।

ববস ওয়াচেসের তথ্য অনুযায়ী, পুরোনো ডেটোনা ঘড়ির দাম নির্ভর করে মডেল, ডায়াল, সংরক্ষণের অবস্থা ও বিরলতার ওপর। কোনো কোনো ঘড়ির দাম কয়েক লাখ ডলারও ছাড়িয়ে যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ
০৯ নভেম্বর ২০২৬

স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে নারাজ

মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে যাওয়ার শর...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার
০৯ নভেম্বর ২০২৬

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটি...

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার
০৯ নভেম্বর ২০২৬

পাকিস্তানে বাসায় গুলিবিদ্ধ টিভি উপস্থাপিকার মরদেহ, স্বামী গ্রেফতার

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে রাবিয়া আহসান (৪১) নামে এক টেলিভিশন উপস্থাপিকার গুলিবিদ্ধ মর...

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল
০৯ নভেম্বর ২০২৬

তুরস্কের জাদুঘরে ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগের ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই