গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৩ এএম ২০২৬
আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ছবি

ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তার সাজা কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে (মোরাল টারপিচুড) দণ্ডিত হলে এবং ওই অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে তার পাসপোর্ট ইস্যু প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, পাসপোর্ট অর্ডারের ৭ অনুচ্ছেদেও পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে। কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তার পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।

আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এ অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। সে কারণে আইন অনুযায়ী তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ অবস্থায় তাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

তিনি আরো বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের (১) উপধারার বিভিন্ন দফা অনুযায়ী, দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ফলে শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে পাসপোর্ট কর্তৃপক্ষের আইনগত সুযোগ নেই।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা রয়েছে। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তিনি দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তার পক্ষে একটি প্রতিষ্ঠান থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠানোর খবর প্রকাশিত হয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের আবেদন করেননি। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বাবার বাড়ি ফিরতে চেয়েছিলেন সানজিদা, পরে মিলল লাশ
০৯ নভেম্বর ২০২৬

বাবার বাড়ি ফিরতে চেয়েছিলেন সানজিদা, পরে মিলল লাশ

রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গ...

পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
০৯ নভেম্বর ২০২৬

পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করাকে রাজনৈতিক স্টা...

ভুল পরিচয়ে ১০ মাস কারাভোগ, মুক্তি পেলেন আলমাস
০৮ নভেম্বর ২০২৬

ভুল পরিচয়ে ১০ মাস কারাভোগ, মুক্তি পেলেন আলমাস

অস্ত্র আইনের মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেফতার হয়েছিলেন মো. আল...

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
০৮ নভেম্বর ২০২৬

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই