গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৭ এএম ২০২৬
এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ভ্রমণ। দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরে বেড়ান এই অভিনেত্রী। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন অচেনা জায়গা আবিষ্কারের নেশায়।

সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রভা। ছবিগুলোতে দেখা যায়, প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন রয়েছে এমন একটি স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কালো পোশাক ও কালো সানগ্লাসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

কোথায় ঘুরতে গেছেন প্রভা, সেই তথ্যও জানা গেছে তাঁর ফেসবুক পোস্ট থেকে। শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন তিনি। নতুন ছবিগুলো তুলেছেন দেশটির বিখ্যাত স্থাপনা ‘নাইন আর্চ ব্রিজ’-এ। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।

জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় বেড়াতে যান অভিনেত্রী। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানান, একাই ঘুরতে গেছেন সেখানে।

ভিডিওতে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড...

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হা...

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী
০৯ নভেম্বর ২০২৬

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নাকের অস্ত্রোপচার করিয়েছেন, বিষয়টি নিয়ে এবার আর রাখঢাক করলেন না। শুধু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই