গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

লাল শাপলার মাঝে সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন শিমু

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৩ এএম ২০২৬
লাল শাপলার মাঝে সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন শিমু
ছবি

ছবি সংগৃহীত

একসময় টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয় ও বিজ্ঞাপনের ব্যস্ততা থেকে অনেকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের উপস্থিতি জানান দেন তিনি। এবার লাল শাপলার সৌন্দর্যের মাঝে সাদা শাড়িতে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুমাইয়া শিমু। ছবিতে দেখা যায়, শাপলাভরা জলাশয়ের মাঝে একটি নৌকায় বসে আছেন তিনি। পরনে লাল পাড় ও নকশায় সাজানো সাদা শাড়ি। খোলা চুল আর মিষ্টি হাসিতে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

চারপাশে ফুটে থাকা লাল শাপলা আর নৌকায় বসে থাকা শিমুর উপস্থিতিতে ফুটে উঠেছে বাংলার চিরচেনা প্রকৃতির সৌন্দর্য। লাল ফুলের ভিড়ে সাদা শাড়িতে তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন ভক্ত ও সহকর্মীরা। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ, মৌসুমী নাগ ও ফারজানা চুমকি। ফারজানা চুমকি মন্তব্যে লিখেছেন, ‘ফুলের মধ্যে আছে আর একটা ফুল’।

একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে সংসার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিচ্ছেন সুমাইয়া শিমু। পর্দায় নিয়মিত দেখা না গেলেও তাঁর প্রতি ভক্তদের আগ্রহ যে এখনো অটুট, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবিগুলোতে পাওয়া প্রতিক্রিয়াই তার প্রমাণ।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সঙ্গে চার দেশের সুন্দরীদের সাথে হলুদ গাউনে মাহি
১৪ নভেম্বর ২০২৬

সঙ্গে চার দেশের সুন্দরীদের সাথে হলুদ গাউনে মাহি

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভ...

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা
১৩ নভেম্বর ২০২৬

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা

মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় বলিউডে নতুন ক...

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি
১২ নভেম্বর ২০২৬

দুই বছর পর ধারাবাহিকে সানজিদা প্রীতি

সাবলীল অভিনয়ে একসময় দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সানজিদা প্রীতি। ওটিটিতেও তার অভিনয় দ্যুতি ছড়িয়েছিল। তব...

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল
১২ নভেম্বর ২০২৬

দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন উদ্বোধন, শাহরুখের ভিডিও ভাইরাল

বলিউড বাদশা শাহরুখ খান মানেই ভক্তদের উন্মাদনা। পর্দায় হোক কিংবা বাস্তবে, তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে