গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশিত: ১৩:৪২ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০২ এএম ২০২৬
হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি সম্প্রচারে এসে এ অভিযোগ করেন তিনি। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘরের টিনের চালে দুটি ঢিল পড়ার মতো শব্দ শুনতে পান। এরপর জানালা খুলে আগুন দেখতে পান। তাঁর ধারণা, পেট্রোলবোমা বা এ ধরনের কোনো বস্তু তাঁদের ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।

তবে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি বলেন, রাত ১টার দিকে মাহদী হাসানের ফেসবুক সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিষয়টি তাঁর নজরে আসে। এরপরই তিনি ঘটনাস্থলে যান। সেখানে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত বা উপাদান পাওয়া যায়নি।

ওসি জানান, মাহদী হাসানের বাড়ির পাশে তাঁর চাচা আনোয়ার আলীর একটি টিনশেড বাড়ি রয়েছে। আনোয়ার আলী ওই বাড়িতে থাকেন। বাড়িটির ভেতরে স্থাপন করা বৈদ্যুতিক মিটার থেকে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে মিটারটি আংশিক পোড়া অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে গেছে। তবে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাঁর ও পরিবারের সদস্যদের দাবি, আওয়ামী লীগের লোকজন পেট্রোলবোমা নিক্ষেপ করে ওই আগুন লাগিয়েছে।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্...

চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবন এক নারীর
১৪ নভেম্বর ২০২৬

চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবন এক নারীর

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহি...

বাঁশখালীতে যমজ দুই মেয়েসহ বাবার রহস্যজনক মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে যমজ দুই মেয়েসহ বাবার রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে একটি ঘরের দরজা ভেঙে পাঁচ মাস বয়সী যমজ দুই শিশুকন্যা ও তাদের বাবার মরদেহ উদ্ধা...

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকলো মোটরসাইকেল, প্রাণ গেল দুই ভাইয়ের
১৪ নভেম্বর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকলো মোটরসাইকেল, প্রাণ গেল দুই ভাইয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে