গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

ভালোবাসা নয়, শুধুই মনোযোগের প্রতি আসক্তি? বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৮ এএম ২০২৬
ভালোবাসা নয়, শুধুই মনোযোগের প্রতি আসক্তি? বুঝবেন যেভাবে
ছবি

ছবি সংগৃহীত

আপনি তার বার্তার অপেক্ষায় থাকেন। ফোনে তাঁর নাম ভেসে উঠলেই মুখে হাসি ফুটে ওঠে। আবার উত্তর দিতে দেরি হলে মুহূর্তেই মন খারাপ হয়ে যায়। মনে হতে পারে, আপনি প্রেমে পড়েছেন। কিন্তু সব সময় এমন অনুভূতি ভালোবাসার প্রকাশ নয়। অনেক সময় অন্য কারো কাছ থেকে পাওয়া মনোযোগ ও স্বীকৃতির প্রতি একধরনের নির্ভরশীলতাকেও আমরা গভীর আবেগ বলে ভুল করি।

ভালোবাসা আর কারো মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বোঝা সহজ নয়। বিশেষ করে যখন তাঁর বার্তা ও যোগাযোগ আপনার দৈনন্দিন জীবনের নিয়মিত অংশ হয়ে দাঁড়ায়। নিজের অনুভূতি বুঝতে নিচের পাঁচটি লক্ষণ খেয়াল করতে পারেন।

১. তাঁর উত্তরের ওপর নির্ভর করে আপনার মেজাজ

তিনি দ্রুত উত্তর দিলে আপনি খুশি হন, আর উত্তর দিতে দেরি করলে পুরো দিনটাই খারাপ হয়ে যায়। আপনার মানসিক অবস্থা যদি পুরোপুরি নির্ভর করে তিনি কতটা মনোযোগ দিচ্ছেন তার ওপর, তাহলে বুঝতে হবে তাঁর স্বীকৃতির প্রতি আপনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন। সুস্থ ভালোবাসায় যোগাযোগ গুরুত্বপূর্ণ হলেও নিজের মানসিক শান্তি পুরোপুরি অন্যের আচরণের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।

২. কথোপকথনের চেয়ে তাঁর বার্তাগুলো বেশি মনে পড়ে

নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তাঁর সঙ্গে কথা বলা মিস করছেন, নাকি কেউ নিয়মিত আপনার খোঁজখবর নিচ্ছে—সেই অনুভূতিটিই বেশি মিস করছেন? যদি সকালের শুভেচ্ছাবার্তা, প্রশংসা কিংবা ছোট ছোট বার্তাগুলো প্রকৃত কথোপকথনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে নিজের অনুভূতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

৩. তাঁর অপছন্দের বিষয়গুলো এড়িয়ে যান

আপনাদের মূল্যবোধ, আগ্রহ কিংবা প্রত্যাশার মধ্যে বড় ধরনের পার্থক্য থাকতে পারে। কিন্তু তিনি যখনই প্রশংসা করেন বা আপনাকে বিশেষ অনুভব করান, তখন সেই পার্থক্যগুলো আর গুরুত্বপূর্ণ মনে হয় না। অনেক সময় কারও কাছে কাঙ্ক্ষিত হওয়ার অনুভূতি দুজনের মধ্যে প্রকৃত সামঞ্জস্য রয়েছে কি না, সেই প্রশ্নটিকে আড়াল করে দেয়।

৪. তিনি দূরে সরে গেলে আগ্রহ বেড়ে যায়

তিনি যখন নিয়মিত যোগাযোগ রাখেন, তখন আপনি স্বাভাবিক থাকেন। কিন্তু হঠাৎ দূরত্ব তৈরি করলেই তাঁকে নিয়ে আপনার চিন্তা বেড়ে যায়। সারাক্ষণ তাঁর কথা ভাবতে থাকেন, কখন আবার যোগাযোগ করবেন সেই অপেক্ষায় থাকেন। এমন পরিস্থিতিতে আপনার অনুভূতি গভীর ভালোবাসার চেয়ে হারিয়ে ফেলার ভয় কিংবা অনিশ্চয়তা থেকেও তৈরি হতে পারে।

৫. তাঁর পছন্দ-অপছন্দ নিয়েই বেশি চিন্তা করেন

আপনি ঘণ্টার পর ঘণ্টা ভাবেন, তিনি আপনাকে পছন্দ করেন কি না, তাঁর চোখে আপনাকে যথেষ্ট আকর্ষণীয় মনে হয় কি না কিংবা কোনো ভুল করছেন কি না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, তাঁর সঙ্গে সময় কাটাতে আপনি নিজে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন? তাঁর সান্নিধ্য কি আপনাকে আনন্দ দেয়, নাকি সব সময় তাঁর অনুমোদন পাওয়ার চেষ্টা করতে হয়?

একটি সম্পর্ক মানে শুধু অন্যের পছন্দের মানুষ হয়ে ওঠার চেষ্টা নয়। বরং সেই মানুষটির সঙ্গে আপনার মানসিক মিল, পারস্পরিক শ্রদ্ধা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনের সমন্বয় রয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

ভালোবাসা নাকি মনোযোগের আকাঙ্ক্ষা—পার্থক্য বুঝুন

ভালোবাসায় একজন মানুষের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ ও সামগ্রিক সত্তার প্রতি আগ্রহ থাকে। অন্যদিকে শুধু মনোযোগের প্রতি আসক্তি থাকলে তাঁর কাছ থেকে পাওয়া প্রশংসা, বার্তা ও স্বীকৃতিই মুখ্য হয়ে ওঠে। তাই নিজের অনুভূতি বোঝার পাশাপাশি সম্পর্কটিতে আপনি কতটা সম্মান, স্বস্তি ও পারস্পরিক গুরুত্ব পাচ্ছেন, সেটিও বিবেচনা করা জরুরি।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চায়ের আড্ডায় বাড়ছে কফির জনপ্রিয়তা
১২ নভেম্বর ২০২৬

চায়ের আড্ডায় বাড়ছে কফির জনপ্রিয়তা

দেশের পানীয় সংস্কৃতিতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কফি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ পানীয়ের জনপ্...

নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়
১২ নভেম্বর ২০২৬

নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়

বিয়ের পর প্রথম বছরটি যে শুধু রোমান্স আর মধুর সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা নয়। নতুন সংসারে একসঙ্গে...

কোলেস্টেরল কমাতে কাঠবাদাম নাকি চিনাবাদাম, কোনটি উপকারী!
১২ নভেম্বর ২০২৬

কোলেস্টেরল কমাতে কাঠবাদাম নাকি চিনাবাদাম, কোনটি উপকারী!

হৃদযন্ত্র সুস্থ রাখতে খাদ্যতালিকায় কাঠবাদাম ও চিনাবাদাম—দুটিই রাখতে পারেন। উভয় ধরনের বাদাম রক্তে ক্ষ...

মাংস ছাড়াই তৈরি করুন সুস্বাদু ছোলার বিরিয়ানি
১১ নভেম্বর ২০২৬

মাংস ছাড়াই তৈরি করুন সুস্বাদু ছোলার বিরিয়ানি

বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মুরগি, খাসি কিংবা গরুর মাংসের বিরিয়ানি তো প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে