গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

মাংস ছাড়াই তৈরি করুন সুস্বাদু ছোলার বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:১১ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৮ এএম ২০২৬
মাংস ছাড়াই তৈরি করুন সুস্বাদু ছোলার বিরিয়ানি
ছবি

ছবি সংগৃহীত

বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মুরগি, খাসি কিংবা গরুর মাংসের বিরিয়ানি তো প্রায়ই খাওয়া হয়। তবে কখনো কি ছোলা দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখেছেন? মাংস ছাড়াও যে বিরিয়ানিতে পাওয়া যায় দারুণ স্বাদ, তার চমৎকার উদাহরণ ছোলার বিরিয়ানি।

বাড়িতে ভিন্ন স্বাদের খাবার তৈরি করতে চাইলে কিংবা রান্নায় বেশি সময় ব্যয় করতে না চাইলে এই পদ হতে পারে ভালো সমাধান। সহজলভ্য উপকরণ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু এই বিরিয়ানি।

আসুন, জেনে নেওয়া যাক ছোলার বিরিয়ানি তৈরির পদ্ধতি।

উপকরণ

- পোলাওয়ের চাল বা বাসমতি চাল আধা কেজি
- ছোলা দেড় কাপ
- পেঁয়াজ কুচি আধা কাপ
- আদাবাটা ১ টেবিল চামচ
- রসুনবাটা ১ চা চামচ
- জিরাবাটা বা জিরার গুঁড়া ১ চা চামচ
- বিরিয়ানি মসলা ১ দশমিক ৫ টেবিল চামচ
- কাঁচামরিচ ৫-৬টি
- তেজপাতা ২টি
- দারুচিনি ও এলাচ ২-৩টি করে
- তেল বা ঘি পরিমাণমতো
- লবণ স্বাদমতো
- চালের পরিমাণের দ্বিগুণ গরম পানি

প্রস্তুত প্রণালি

প্রথমে ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন ভালোভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এরপর পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। নির্ধারিত সময় পর চালের পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।

এবার একটি হাঁড়িতে পরিমাণমতো তেল বা ঘি গরম করুন। এতে তেজপাতা, দারুচিনি, এলাচ ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর আদাবাটা, রসুনবাটা, জিরা ও বিরিয়ানি মসলা দিয়ে সামান্য পানি মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিন। মসলার সঙ্গে ছোলা ভালোভাবে মিশিয়ে ২-৪ মিনিট কষিয়ে নিন। এবার পানি ঝরানো চাল হাঁড়িতে দিয়ে ছোলা ও মসলার সঙ্গে আলতো হাতে মিশিয়ে ২-৩ মিনিট ভেজে নিন।

এরপর পরিমাণমতো গরম পানি ও স্বাদ অনুযায়ী লবণ দিন। সঙ্গে কয়েকটি কাঁচামরিচ যোগ করুন। পানি ফুটে চাল ও পানির পরিমাণ প্রায় সমান হয়ে এলে হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিন।

চুলার আঁচ একেবারে কমিয়ে ২০-২৫ মিনিট দমে রাখুন। নির্ধারিত সময় পর চুলা বন্ধ করে আরও কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ঢাকনা খুলে আলতো হাতে চাল নেড়ে পরিবেশন করুন সুগন্ধি ও ঝরঝরে ছোলার বিরিয়ানি।

এসি/আপ্র/১১/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে পাঁচ মসলা
১১ নভেম্বর ২০২৬

গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে পাঁচ মসলা

পেটের সমস্যা যেন নিত্যদিনের সঙ্গী! কখনো গ্যাস, কখনো অম্বল, আবার কখনো বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্য। সামান...

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস, একা থাকার আনন্দ উদ্‌যাপন
১১ নভেম্বর ২০২৬

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস, একা থাকার আনন্দ উদ্‌যাপন

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্‌যাপন করেন।...

শাকসবজির লুকানো পোকামাকড় দূর করবেন যেভাবে
১১ নভেম্বর ২০২৬

শাকসবজির লুকানো পোকামাকড় দূর করবেন যেভাবে

আসছে শীতকাল। এ ঋতুতে বাংলাদেশে পাওয়া যায় নানা ধরনের শাকসবজি। বাজারে গেলেই চোখে পড়ে সুস্বাদু সবজির সম...

ককটেল বিস্ফোরণের মুখে পড়লে যেভাবে নিরাপদ থাকবেন
১০ নভেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণের মুখে পড়লে যেভাবে নিরাপদ থাকবেন

হঠাৎ ককটেল বিস্ফোরণের মুখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়া জরুরি। বিস্ফোরণের শব্দ, আগুন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই