গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে পাঁচ মসলা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৩ এএম ২০২৬
গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে পাঁচ মসলা
ছবি

ছবি সংগৃহীত

পেটের সমস্যা যেন নিত্যদিনের সঙ্গী! কখনো গ্যাস, কখনো অম্বল, আবার কখনো বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্য। সামান্য খাওয়াদাওয়ার অনিয়মেই দেখা দিতে পারে এসব সমস্যা। দীর্ঘদিন এমন অস্বস্তি চলতে থাকলে দৈনন্দিন জীবনও হয়ে ওঠে দুর্বিষহ। শুধু তা-ই নয়, অন্ত্রে প্রদাহ তৈরি হলেও পেটব্যথা ও নানা ধরনের অস্বস্তি দেখা দিতে পারে। সংক্রমণ, পরজীবী কিংবা রোগ প্রতিরোধব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়াও অন্ত্রের প্রদাহের কারণ হতে পারে।

তবে পেটের সাধারণ কিছু সমস্যা থেকে স্বস্তি পেতে সহায়ক হতে পারে রান্নাঘরে থাকা পরিচিত কয়েকটি মসলা। জেনে নেওয়া যাক সেগুলোর ব্যবহার—

জিরা

হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় জিরা সহায়ক হতে পারে। বাঙালির রান্নাঘরের পরিচিত এই মসলাটি গ্যাস, অম্লতা ও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে শীতকালে খাবারদাবারের অনিয়মে অনেকের হজমের সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে জিরা ভেজানো পানি পান করতে পারেন। প্রতিদিনের রান্নায় জিরার ফোড়ন দেওয়া খাবারও খেতে পারেন। জিরায় থাকা প্রাকৃতিক উপাদান হজমে সহায়তা করতে পারে।

মৌরি

খাওয়ার পর মৌরি চিবিয়ে খাওয়ার অভ্যাস বহু পুরোনো। মুখের রুচি ফেরানোর পাশাপাশি হজমের অস্বস্তি কমাতেও এটি ব্যবহার করা হয়। গ্যাস, অম্বল ও পেট ফাঁপার সমস্যায় মৌরি কিছুটা স্বস্তি দিতে পারে। ভারী খাবার খাওয়ার পর অল্প মৌরি চিবিয়ে খেতে পারেন। চাইলে মৌরি ভেজানো পানিও পান করা যায়। তবে এর উপকারিতা ব্যক্তি ও সমস্যাভেদে ভিন্ন হতে পারে।

জোয়ান

রাতে অতিরিক্ত খাওয়াদাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস কিংবা অম্বলের সমস্যা দেখা দিলে ঘরোয়া উপাদান হিসেবে জোয়ান ব্যবহার করা হয়। জোয়ানে থাকা থাইমল নামের প্রাকৃতিক উপাদান হজমে সহায়তা করতে পারে। বদহজম, পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি কমাতেও এটি উপকারী হতে পারে। খাবারের পর অল্প জোয়ান চিবিয়ে খেতে পারেন। আবার গরম পানিতে জোয়ান ভিজিয়ে সেই পানি পান করা যায়।

আদা

পেটের নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ঘরোয়া উপাদান হিসেবে আদা ব্যবহার হয়ে আসছে। বমি বমি ভাব, পেটব্যথা, পেশির সংকোচনজনিত ব্যথা, গ্যাস ও বদহজমের অস্বস্তি কমাতে আদা সহায়ক হতে পারে। আদায় থাকা প্রাকৃতিক উপাদান হজমপ্রক্রিয়ায় ভূমিকা রাখে। পেটের অস্বস্তি কমাতে গরম পানিতে শুকনো আদার গুঁড়া মিশিয়ে পান করতে পারেন। চাইলে সামান্য মধুও যোগ করা যায়। প্রতিদিনের রান্নায় পরিমিত পরিমাণে আদা ব্যবহার করলেও এর উপকার পাওয়া যেতে পারে।

দারুচিনি

স্বাদ ও গন্ধের জন্য পোলাও, মাংস থেকে শুরু করে চা—বিভিন্ন খাবারে দারুচিনি ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান শরীরের জন্য উপকারী হতে পারে। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখা এবং প্রদাহ কমানোর ক্ষেত্রে দারুচিনির সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা রয়েছে। চাইলে দারুচিনি দিয়ে চা তৈরি করে পান করতে পারেন কিংবা রান্নায় পরিমিত পরিমাণে ব্যবহার করতে পারেন।

গ্যাস, অম্বল, বদহজম কিংবা পেট ফাঁপার মতো সমস্যা এড়াতে প্রতিদিনের খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, পর্যাপ্ত পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার খান। পাশাপাশি রান্নায় জিরা, মৌরি, জোয়ান, আদা ও দারুচিনির মতো পরিচিত মসলা পরিমিত পরিমাণে ব্যবহার করতে পারেন।

তবে এসব মসলা পেটের সমস্যার চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিন পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য কিংবা অন্ত্রের সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: এনডিটিভি ও হেলথলাইন

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস, একা থাকার আনন্দ উদ্‌যাপন
১১ নভেম্বর ২০২৬

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস, একা থাকার আনন্দ উদ্‌যাপন

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্‌যাপন করেন।...

শাকসবজির লুকানো পোকামাকড় দূর করবেন যেভাবে
১১ নভেম্বর ২০২৬

শাকসবজির লুকানো পোকামাকড় দূর করবেন যেভাবে

আসছে শীতকাল। এ ঋতুতে বাংলাদেশে পাওয়া যায় নানা ধরনের শাকসবজি। বাজারে গেলেই চোখে পড়ে সুস্বাদু সবজির সম...

ককটেল বিস্ফোরণের মুখে পড়লে যেভাবে নিরাপদ থাকবেন
১০ নভেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণের মুখে পড়লে যেভাবে নিরাপদ থাকবেন

হঠাৎ ককটেল বিস্ফোরণের মুখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়া জরুরি। বিস্ফোরণের শব্দ, আগুন...

শিমজাতীয় খাবারে কমতে পারে খারাপ কোলেস্টেরল
০৯ নভেম্বর ২০২৬

শিমজাতীয় খাবারে কমতে পারে খারাপ কোলেস্টেরল

নিয়মিত শিমজাতীয় খাবার খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমতে পারে। বিশেষ করে কম ঘনত্বের লাইপোপ্রোটিন (এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই