গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনি ডেপ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৫ এএম ২০২৬
আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনি ডেপ
ছবি

ছবি সংগৃহীত

প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ। তবে প্রত্যাবর্তনের সিনেমা ‘এবেনেজার’-এ অভিনয়ের জন্য আগের তুলনায় অনেক কম পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ৫০ লাখ ডলার।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কৃপণ ব্যবসায়ী স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ।

পারিশ্রমিক কম নিলেও সিনেমাটির আয় ও ব্যবসায়িক সাফল্যের ওপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে তাঁর।

সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০১৮ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’ সিনেমায় অভিনয়ের পর এটিই জনি ডেপের প্রথম বড় হলিউড সিনেমা।

সূত্র: টিএমজেড ও ভ্যারাইটি

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ
১০ নভেম্বর ২০২৬

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ওটিটিতে বেশ সাফল্য পেয়েছিলেন। তবে মাঝে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিনেমা...

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
১০ নভেম্বর ২০২৬

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

ঈদ উৎসবের বাইরে সাধারণ সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া ঢালিউডে খুব একটা দেখা যায় না। স...

জীবনের কঠিন সময়ে ‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম
১০ নভেম্বর ২০২৬

জীবনের কঠিন সময়ে ‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম

গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে...

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই