গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৪ এএম ২০২৬
ডিউটি শেষে ফেরার পথে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে ডিউটি শেষে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ওই নারী পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই তরুণ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী পুলিশ সদস্য (৩০) জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। তাঁরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিউটি শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ সদস্য। বাসার কাছাকাছি একটি নির্জন স্থানে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই তরুণের একজন পেছন দিক থেকে তাঁর মুখ চেপে ধরে। পরে তাঁকে টেনেহিঁচড়ে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অপর তরুণ মোটরসাইকেলে বসে ছিল। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নারী পুলিশ সদস্যের স্বামী জানান, ডিউটি শেষে তাঁর স্ত্রী প্রায়ই একা হেঁটে বাসায় ফেরেন। ঘটনার সময় তাঁর স্ত্রী পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছানোর পর পেছন থেকে এক তরুণ তাঁর স্ত্রীর মুখ চেপে ধরে এবং জোর করে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্ত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে দুই তরুণ পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একটি ফুটেজে দুই তরুণকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর আশপাশের বিভিন্ন নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুজনকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজনকে পিছু নিতে দেখা যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতেও দেখা যায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এতে জড়িত দুই তরুণকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/১১/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন
১১ নভেম্বর ২০২৬

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম আমবাড়িয়া। চারপাশে গ্রামীণ জীবনের চেনা ছবি, সী...

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বাগেরহ...

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু
১১ নভেম্বর ২০২৬

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু

এস এ খান শিল্টু: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিন বিএনপি নেতার বাড়ির গেটের সামনে থেকে ককটেলসদ...

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ
১১ নভেম্বর ২০২৬

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ

কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের বর্তমান রুট বহাল রাখার দাবিতে রেলস্টেশনে বিক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই