গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ১৮:২০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৬ এএম ২০২৬
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিন বিএনপি নেতার বাড়ির গেটের সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে পৃথক তিনটি বাড়ির গেটের সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। সাদা কাগজে হাতে লেখা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তুগুলো মোড়ানো ছিল। এ ঘটনায় তিন পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় গেটের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান তিনি। বস্তুটির গায়ে হাতে লেখা ‘জয় বাংলা’ স্লোগানসংবলিত একটি সাদা কাগজ মোড়ানো ছিল।

পরে স্থানীয় লোকজন জড়ো হলে জানা যায়, একই ধরনের বস্তু গোভীপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও রেখে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজনের আশঙ্কা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকে ১০ তারিখের আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল ও ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সানা/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন
১১ নভেম্বর ২০২৬

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম আমবাড়িয়া। চারপাশে গ্রামীণ জীবনের চেনা ছবি, সী...

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বাগেরহ...

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ
১১ নভেম্বর ২০২৬

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ

কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের বর্তমান রুট বহাল রাখার দাবিতে রেলস্টেশনে বিক্ষ...

বাগেরহাটে সুশাসন ও সরকারি সেবা নিয়ে নাগরিক সংলাপ
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সুশাসন ও সরকারি সেবা নিয়ে নাগরিক সংলাপ

স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অংশগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই