গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

দীর্ঘদিনের ভোগান্তি শেষে বদলে যাচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ১৮:১০ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৯ এএম ২০২৬
দীর্ঘদিনের ভোগান্তি শেষে বদলে যাচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

জাহিদুল ইসলাম: দীর্ঘদিনের দাবি ও নানা ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে আধুনিকায়নের পথে এগোচ্ছে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন। স্টেশনটির প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও উচ্চতা বাড়ানোর কাজ চলছে। রেলগেট থেকে মিউনিসিপ্যালিটি বাজারের মাছবাজারের জোড়া খাম্বা পর্যন্ত প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হচ্ছে। সংস্কারকাজ শেষ হলে বর্তমান ও বর্ধিত অংশ মিলিয়ে প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য দাঁড়াবে ১ হাজার ১৩৬ ফুট। একই সঙ্গে বর্তমান উচ্চতার তুলনায় প্ল্যাটফর্ম ৩ ফুট উঁচু করা হবে।

সংস্কারকাজের ৪৬তম দিনে পাওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, এ সম্প্রসারণের ফলে কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীদের জন্য তৈরি হবে দীর্ঘ ও উঁচু প্ল্যাটফর্ম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, কাজ শেষ হলে ট্রেনে ওঠানামা সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।

দীর্ঘদিন ধরে স্টেশনটির প্ল্যাটফর্ম প্রয়োজনের তুলনায় ছোট ও নিচু থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে আন্তঃনগর ট্রেনের সব বগি প্ল্যাটফর্মের আওতায় না আসায় অনেক যাত্রীকে প্ল্যাটফর্মের বাইরে নেমে ট্রেনে ওঠানামা করতে হতো। এতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের বেশি সমস্যায় পড়তে হতো। কখনো কখনো ট্রেনে ওঠানামার সময় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতো।

স্টেশনটির উন্নয়নের দাবিতে দীর্ঘদিন ধরে স্থানীয় যাত্রী, নাগরিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করে আসছিলেন। চলতি বছরের ২৬ মার্চ কুষ্টিয়ায় প্ল্যাটফর্মের উচ্চতা, দৈর্ঘ্য ও প্রশস্ততা বাড়ানোসহ যাত্রীসেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। এর আগে একাধিকবার দরপত্র আহ্বান করা হলেও বিভিন্ন জটিলতায় মূল সংস্কারকাজ শুরু হতে দেরি হয়।
[
অবশেষে গত ১৫ সেপ্টেম্বর স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সংস্কারকাজের উদ্বোধন করা হয়। এ সময় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্ল্যাটফর্ম সম্প্রসারণ, উচ্চতা বৃদ্ধি এবং যাত্রীদের বসার জন্য বেঞ্চ স্থাপনের পরিকল্পনার কথা জানান। রেলওয়ের দরপত্রের বিবরণেও প্ল্যাটফর্ম উঁচু ও সম্প্রসারণের পাশাপাশি নিরাপত্তাবেষ্টনী এবং বসার ব্যবস্থা করার বিষয়টি উল্লেখ রয়েছে।

গত ২৩ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম কুষ্টিয়া কোর্ট স্টেশন পরিদর্শন করে চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও যাত্রীসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় স্টেশনের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

স্থানীয় যাত্রী ও সচেতন মহলের প্রত্যাশা, চলমান সংস্কারকাজ নির্ধারিত মান বজায় রেখে দ্রুত শেষ হলে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দীর্ঘদিনের চিত্র বদলে যাবে। বিশেষ করে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও উচ্চতা বাড়লে যাত্রীদের নিরাপদে ট্রেনে ওঠানামা, অপেক্ষা এবং চলাচলে স্বাচ্ছন্দ্য আসবে।

কুষ্টিয়াবাসীর প্রত্যাশা, শুধু প্ল্যাটফর্ম সম্প্রসারণ নয়, স্টেশনটির সার্বিক অবকাঠামো ও যাত্রীসেবার মানোন্নয়নেও রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে। দীর্ঘদিনের ভোগান্তি পেরিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশন একটি নিরাপদ, আধুনিক ও যাত্রীবান্ধব রেলস্টেশনে পরিণত হবে-এমনটাই তাঁদের আশা।
সানা/আপ্র/১১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন
১১ নভেম্বর ২০২৬

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম আমবাড়িয়া। চারপাশে গ্রামীণ জীবনের চেনা ছবি, সী...

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বাগেরহ...

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু
১১ নভেম্বর ২০২৬

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু

এস এ খান শিল্টু: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিন বিএনপি নেতার বাড়ির গেটের সামনে থেকে ককটেলসদ...

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ
১১ নভেম্বর ২০২৬

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ

কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের বর্তমান রুট বহাল রাখার দাবিতে রেলস্টেশনে বিক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই