গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪০ এএম ২০২৬
দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা
ছবি

ছবি সংগৃহীত

ধর্মীয় বাণী খচিত গয়না পরা নিয়ে বলিউডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকার অংশ নেওয়ার সময়কার একটি পুরোনো ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তার গলায় আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ লেখা একটি বিশেষ নকশার হার দেখা যায়।

ছবিটি ঘিরে ধর্মীয় বাণীকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহারের যৌক্তিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। সে সময় ভারতীয় খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক ও গয়না পরেছিলেন তিনি। এর মধ্যে বিশেষ নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের রাজকীয় হারটি।

মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটিতে খোদাই করা ছিল আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গয়নাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছিল।

সে সময় দীপিকার এই হার নিয়ে তেমন কোনো বিতর্ক দেখা না গেলেও সম্প্রতি কারিনা কাপুরের গয়না ঘিরে বিতর্কের পর পুরোনো ছবিটি আবার আলোচনায় এসেছে।

কারিনার গয়না ঘিরে কেন বিতর্ক?

২০২৬ সালের দীপাবলি উদ্‌যাপনে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। ডিজাইনার পুনীত বালানার তৈরি গয়নাটি বেইজ রঙের পাগড়ির সঙ্গে পরেছিলেন অভিনেত্রী। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুরের ভাষ্য অনুযায়ী, লকেটটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।

তবে গয়নাটিতে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। নোটিশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলা হয়।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভোপালের কয়েকটি সংগঠন কারিনার প্রতি সমর্থন জানিয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। তবে এ বিষয়ে এখনো কারিনা কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কারিনার গয়না ঘিরে বিতর্কের মধ্যেই দীপিকার পুরোনো ছবিটি নতুন করে ছড়িয়ে পড়ায় ধর্মীয় প্রতীক, ঐতিহ্য ও ফ্যাশনের মধ্যকার সীমারেখা নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে।

এসি/আপ্র/১৪/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের ভুল তথ্যে বিতর্ক
১৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের ভুল তথ্যে বিতর্ক

পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খা...

লাল শাপলার মাঝে সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন শিমু
১৪ নভেম্বর ২০২৬

লাল শাপলার মাঝে সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন শিমু

একসময় টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয় ও বিজ্ঞাপনের ব্যস্ততা থেকে অনেক...

সঙ্গে চার দেশের সুন্দরীদের সাথে হলুদ গাউনে মাহি
১৪ নভেম্বর ২০২৬

সঙ্গে চার দেশের সুন্দরীদের সাথে হলুদ গাউনে মাহি

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভ...

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা
১৩ নভেম্বর ২০২৬

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক, নিরাপত্তা বাড়াচ্ছেন তারকারা

মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের তারকাদের লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় বলিউডে নতুন ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে