গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৭ এএম ২০২৬
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার
ছবি

ছবি সংগৃহীত

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, একাদশ কী চূড়ান্ত? হ্যাঁ-সূচক উত্তর দিয়েই থামলেন না টেম্বা বাভুমা, একে একে ১১ জনের নামও বলে দিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। 

 

পেস সহায়ক কন্ডিশনে অনুমেয়ভাবেই চার পেসার নিয়ে মাঠে নামার অপেক্ষায় তারা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু রোববার। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু খেলা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের শুরুতেই নিজেদের একাদশ ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক।


চার পেসার, এক স্পিনারের একাদশে প্রায় দুই বছর পর জায়গা ফিরে পেয়েছেন জুবাইর হামজা ও ডেইন প্যাটারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কুটসিয়া। এই সিরিজের স্কোয়াডেই নেই তারা। 

 

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে তুমুল সম্ভাবনার ছাপ রেখে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পান হামজা। তবে তার ক্যারিয়ারের শুরুটা হয়নি প্রত্যাশামাফিক। এখন পর্যন্ত ৮ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন ২০২৪ সালের জানুয়ারিতে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। 

 

প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১২ ম্যাচ খেলে ৪৮.১৮ গড়ে প্রায় ৮ হাজার রান করা হামজার জন্য এই টেস্ট নিজের ক্যারিয়ারের নতুন শুরুর সুযোগ। হামজার মতো প্যাটারসনের একাদশে ফেরাও লম্বা সময় পর। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের পর আর সাদা পোশাকে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। 

 

৩৭ বছর বয়সে এবার নতুন শুরুর অপেক্ষায় তিনি। হাইভেল্ড ভেন্যুতে খেলা হওয়ার কারণেই মূলত চার পেসারের একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। যেখানে প্যাটারসনের সঙ্গে আছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। এদের মধ্যে শেষ দুজন মূলত পেস বোলিং অলরাউন্ডার। 

প্রায় সাড়ে তিন বছর আগে জোহানেসবার্গে হওয়া সবশেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে ছিলেন দুই স্পিনার সাইমন হার্মার ও কেশাভ মহারাজ। ওই ম্যাচে দুজন মিলে নিয়েছিলেন ৮ উইকেট। বাভুমা বলেছেন, এই টেস্টেও শেষ দিকে স্পিনাররা পেতে পারেন সহায়তা। 

তবু চার পেসারের সঙ্গে একজন স্পিনার নিয়েই নামছে প্রোটিয়ারা। স্বাগতিকদের একাদশে আছেন হার্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে একাদশে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ অফ স্পিনার।


জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকা একাদশ


এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ডেইন প্যাটারসন।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা
১৪ নভেম্বর ২০২৬

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে।...

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ
১৪ নভেম্বর ২০২৬

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ

মালাউইয়ের বিপক্ষে পজেশন রেখে ও আক্রমণে ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। শেষদিকে সত...

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার
১৪ নভেম্বর ২০২৬

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শু...

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড
১৪ নভেম্বর ২০২৬

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করে একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন বৈভাব সুরিয়াভানশি। মাত্র ১৫ বছর ২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে