গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৯ এএম ২০২৬
১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করে একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন বৈভাব সুরিয়াভানশি। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন ভারতের বিস্ময়বালক। 

ইন্দোরে শনিবার সৈয়দ মুশতাক আলি ট্রফির নতুন আসরে বিহারের প্রথম ম্যাচে টস করতে নেমে এই রেকর্ড গড়েন সুরিয়াভানশি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। গত বছরের অগাস্টে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে নিজ দেশকে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি গড়েন তিনি।


টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অভাবনীয় সব কীর্তি গড়া সুরিয়াভানশির ঝলমলে ক্যারিয়ারে নতুন অর্জন এই অধিনায়কত্বের রেকর্ড। মাস পাঁচেক আগে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। এর আগে জিম্বাবুয়েতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়েও রাখেন বড় ভূমিকা। 

 

রঞ্জি ট্রফির প্রথম পর্বে টানা চার হারের ধাক্কা সামলাতে সুরিয়াভানশির অন্তর্ভুক্তি ছিল বিহারের জন্য বড় স্বস্তির। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটি ব্যাট হাতে রাঙাতে পারেননি তিনি। চেতান সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ১২ বলে ১৮ রান করে। সুরিয়াভানশির দলের শুরুটাও ভালো হয়নি। 

 

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটে ১৩৭ রান করে বিহার। 

 

জবাবে ২১ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায় সৌরাষ্ট্র। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সুরিয়াভানশি। এরপরই তিনি যোগ দেবেন ভারত 'এ' দলের ক্যাম্পে। দোহায় আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টারস ইমার্জিং টুর্নামেন্টে খেলবেন তিনি।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা
১৪ নভেম্বর ২০২৬

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে।...

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ
১৪ নভেম্বর ২০২৬

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ

মালাউইয়ের বিপক্ষে পজেশন রেখে ও আক্রমণে ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। শেষদিকে সত...

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার
১৪ নভেম্বর ২০২৬

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শু...

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার
১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, একাদশ কী চূড়ান্ত? হ্যাঁ-সূচক উত্তর দিয়েই থামলেন না টেম্বা বাভুমা, এক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে