গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ
ছবি

ছবি সংগৃহীত

মালাউইয়ের বিপক্ষে পজেশন রেখে ও আক্রমণে ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। শেষদিকে সতীর্থদের সঙ্গে গোল উৎসবে যোগ দেন মোহামেদ সালাহ। জোড়া গোল করে উঠে আসেন দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে। 

 

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে শুক্রবার ঘরের মাঠে ৫-০ গোলের জয়ের ম্যাচে রেকর্ডটি গড়েন সালাহ। ষষ্ঠ মিনিটে নাসের মাহেরের গোলে এগিয়ে যাওয়ার পর, ওমার মার্মুশ ও মোহামেদ হানির লক্ষ্যভেদে প্রথমার্ধেই তিন গোলের লিড নেয় মিশর। 

 

৮৪তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়িয়ে সাবেক অধিনায়ক হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করেন সালাহ। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সফল স্পট কিকে দেশের সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার।


২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত সালাহ জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচ খেলে রেকর্ডটি গড়লেন। লিভারপুলে শিরোপাসমৃদ্ধ অধ্যায় শেষে গত অগাস্টে তুরস্কের ক্লাব ত্রাবজনস্পরে যোগ দেন সালাহ। ক্লাবটিতে ইতোমধ্যেই নিজেকে খুব গুরুত্বপূর্ণ একজন করে তুলেছেন তিনি; ১১ লিগ ম্যাচে করেছেন ৯ গোল। 

 

শুধু তাই নয়, তুর্কি সুপার লিগে প্রথম সাত ম্যাচ খেলেই ১০ গোলে অবদান রাখার অনন্য কীর্তি গড়েন তিনি; ২০১৪-১৫ মৌসুমে হিসাব রাখা শুরু থেকে। 

 

লিভারপুলে ৯ বছরের পথচলায় প্রিমিয়ার লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হন সালাহ, ১৯১ গোল করে। প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ডও তার, ২২৭ গোলে।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা
১৪ নভেম্বর ২০২৬

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে।...

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার
১৪ নভেম্বর ২০২৬

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শু...

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার
১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, একাদশ কী চূড়ান্ত? হ্যাঁ-সূচক উত্তর দিয়েই থামলেন না টেম্বা বাভুমা, এক...

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড
১৪ নভেম্বর ২০২৬

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করে একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন বৈভাব সুরিয়াভানশি। মাত্র ১৫ বছর ২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে