গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৮ এএম ২০২৬
ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে গ্রেফতার এক আসামির কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার হওয়া মো. খয়বর হোসেনের (৪৫) কাছ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া (নয়াপাড়া) এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. মিনহাজ (২৩), মো. ইমন মিয়া (২২), শ্রী সুমিত মালো (১৯), মো. সোহাগ মিয়া (২০) ও শ্রী রুবেল মুর্মু (১৯)। তাদের মধ্যে চারজন ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর এলাকার এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বাসেদ মিয়া, শাহিন মিয়া ও শাহেন শাহ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গ্রেফতার ৯ আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত
১৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত

মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভা...

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার
১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ আসামি, মাদক উদ্ধার

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে