গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৭ এএম ২০২৬
হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শুরুতে তেতো অভিজ্ঞতাই হয়েছে কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে হেরেছে তারা। 

 

বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। 

রক্ষণ চেরা পাস পেয়ে ডি বক্সের মাথা থেকে শট নেন আলভারেস। ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান উরুগুয়ে গোলরক্ষক ক্রিস্তোফের ফিয়েরমারিন। সাত মিনিট পর ডি বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেসের শট ক্রসবারের উপর দিয়ে পাঠান ফিয়েরমারিন। 

 

২০তম মিনিটে নিকো পাহয়ের শট যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধের বাকি সময়ে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে সৌভাগ্যের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৪৮তম মিনিটে ফ্রি কিক ঠেকানোর চেষ্টায় হেড করেন লিসান্দ্রো মার্তিনেস। আরেক সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির মাথায় লেগে জড়ায় নিজেদের জালে। 

৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। খেরোনিমো রুলিকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি দারউইন নুনেস। কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক। সেই কর্নারেই কাছের পোস্ট থেকে ফ্লিক করে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মাক্সি আরাউহো।


৫৭তম মিনিটে মেদিনার কাটব্যাকে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি থিয়াগো আলমাদা। দুই মিনিট পর ফের্নান্দেসের দারুণ ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। ৬০তম মিনিটে আলমাদার জায়গায় নামেন জানলুকা প্রেস্তিয়ান্নি। 

তরুণ উইঙ্গার মাঠে আসতেই যেন বদলে আর্জেন্টিনার খেলার ধারণ। আক্রমণগুলো হয়ে ওঠে ধারাল। ৬৬তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। আলভারেসের ফ্রি কিকের পর বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি মার্তিনেস। 

দুই মিনিট পর গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন পাহ। উরুগুয়েকে প্রবল চাপে রাখা আর্জেন্টিনা ব্যবধান কমায় ৭৩তম মিনিটে। প্রেস্তিয়ান্নির কাটব্যাকে দুই ডিফেন্ডারের কড়া পাহারার মধ্যে থেকেও আড়াআড়ি শট নেন আলভারেস। দূরের পোস্টে লেগে বল জড়ায় জালে। 

গোলের সন্ধানে পরের সময়টুকুতেও উরুগুয়ের রক্ষণে প্রবল চাপ ধরে রাখে আর্জেন্টিনা। কিন্তু রক্ষণ জমাট রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। আগামী বুধবার কোস্টা রিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিন ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে খেলবে উরুগুয়ে।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা
১৪ নভেম্বর ২০২৬

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে।...

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ
১৪ নভেম্বর ২০২৬

জোড়া গোল করে নতুন চূড়ায় সালাহ

মালাউইয়ের বিপক্ষে পজেশন রেখে ও আক্রমণে ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। শেষদিকে সত...

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার
১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, একাদশ কী চূড়ান্ত? হ্যাঁ-সূচক উত্তর দিয়েই থামলেন না টেম্বা বাভুমা, এক...

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড
১৪ নভেম্বর ২০২৬

১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করে একটি বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন বৈভাব সুরিয়াভানশি। মাত্র ১৫ বছর ২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে