গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৫ এএম ২০২৬
নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
ছবি

ছবি সংগৃহীত

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন; যা বেশ নজর কেড়েছে নেটিজেনদের। 

 

এবারের ছবিতে সুনেরাহকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের একটি আধুনিক ও জমকালো শাড়িতে। 

এর সঙ্গে তিনি পরেছেন ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে মানানসই ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল স্নিগ্ধ ও গ্ল্যামারাস। 

 

কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরায় পোজ দিচ্ছেন, আবার আভিজাত্যপূর্ণ ভঙ্গিমায় দাঁড়িয়ে থেকেছেন। ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজেকেই ভালোবাসতে এখন ব্যস্ত অভিনেত্রী।

 


ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। 

অধিকাংশ ভক্তই তার এই লুকের প্রশংসা করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’ সব মিলিয়ে, নতুন এই ফটোশুটের ছবিগুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে, যেখানে ইতিবাচক মন্তব্যের সংখ্যাই বেশি।

 

২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন সুনেরাহ বিনতে কামাল। 

 

এছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অন্তর্জাল’, ‘উৎসব’, ‘দাগি’। অভিনয়ে বরাবরের মতোই বেশ প্রশংসিত এই অভিনেত্রী; পেয়েছেন নানা পুরস্কারও।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর
১৪ নভেম্বর ২০২৬

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর

চোখের সামনে প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সবাই। এক মুহূর্তের...

সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা
১৪ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা

দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা
১৪ নভেম্বর ২০২৬

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা

ধর্মীয় বাণী খচিত গয়না পরা নিয়ে বলিউডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে