গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০০ এএম ২০২৬
যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর
ছবি

ছবি সংগৃহীত

চোখের সামনে প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সবাই। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী কাজল আগারওয়াল। ২০২০ সালে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিংয়ে এমন ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সেই ঘটনা বদলে দিয়েছে জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি।


বেড়েছে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ, গভীর হয়েছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী। কাজল জানান, দুর্ঘটনার পর জীবন ও সৃষ্টিকর্তার প্রতি তার ভাবনায় বড় পরিবর্তন এসেছে। 

ঘটনাটি ২০২০ সালের ফেব্রুয়ারির। চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং। 

সেদিন সেটে উপস্থিত ছিলেন কাজলও। একটি দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন তিনি। শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে মনিটরের কাছে বসেছিলেন অভিনেত্রী।


হঠাৎ সেটে শুরু হয় হইচই। সবাই প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। দৌড়াতে গিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান কাজল। এরপর পেছনে ফিরে তাকাতেই দেখতে পান, বিশাল একটি ক্রেন তার দিকে ভেঙে পড়ছে। 

 

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কাজল বলেন, ‘আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি, প্রায় ১০০ ফুট উঁচু একটা ক্রেন আমার দিকে ভেঙে পড়ছে। কী ঘটছে, কিছুই বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’

 

 ঠিক তখনই কেউ একজন তাকে টেনে বিপদ থেকে সরিয়ে নেন। ক্রেনটি আছড়ে পড়ে তার খুব কাছেই। তবে দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন কর্মী। অল্পের জন্য রক্ষা পান কাজল। অভিনেত্রীর ভাষ্য, ওই ঘটনার পর দীর্ঘদিন তার মধ্যে আতঙ্ক ও কৃতজ্ঞতা- দুই ধরনের অনুভূতি কাজ করেছে। 

 

জীবন যে কতটা অনিশ্চিত, তা নতুন করে উপলব্ধি করেছেন তিনি। ধীরে ধীরে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়ে তার। বিশেষ করে কৃষ্ণের প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে। দুর্ঘটনার প্রায় চার বছর পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। 

 

তবে কমল হাসান অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সিনেমাটির শুটিংয়ে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনা অবশ্য এখনো কাজলের স্মৃতিতে অমলিন।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
১৪ নভেম্বর ২০২৬

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেল...

সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা
১৪ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা

দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা
১৪ নভেম্বর ২০২৬

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা

ধর্মীয় বাণী খচিত গয়না পরা নিয়ে বলিউডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে