গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০১ এএম ২০২৬
সোনিয়া গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় কঙ্গনার নামে মামলা
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। যে বই নিয়ে এখন আলোচনার শেষ নেই। রাজনৈতিক মহলেরও চলছে হইচই। এমন সময়ে সোনিয়াকে কাঠগড়ায় তুলে নানা আপত্তিকর মন্তব্য শুরু করেন কঙ্গনা রানাউত। 

যে কারণে এবার আইনি বিপাকে পড়তে হল বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রীকে। শুক্রবার (১৩  অক্টোবর) শিমলায় কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩ (মিথ্যা তথ্য), ৩৫৬ (মানহানি) এবং ১৯৬ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়া) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে সোনিয়া গান্ধী সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন কঙ্গনা রানাউত। 

ইতালি থেকে সোনিয়ার ভারতে আসা, গান্ধী পরিবারের বউ হওয়া এবং পরবর্তী ঘটনাক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। এখানেই ক্ষান্ত থাকেননি সাংসদ-অভিনেত্রী। সোনিয়া গান্ধীকে ‘ইটালির কোটিপতি বিধবা’ বলেও কটাক্ষ করেন তিনি। 

কঙ্গনার দাবি, সহানুভূতি আদায় করেই দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন সোনিয়া। এমনকী গান্ধী পরিবার থেকে মানেকা গান্ধীকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার অভিযোগও তোলেন তিনি প্রবীণ নেত্রীর বিরুদ্ধে। 

সোনিয়াকে ‘রহস্যময়ী বিদেশি নাগরিক’ বলেও খোঁচা দেন কঙ্গনা। কঙ্গনার দাবি, ‘ইমার্জেন্সি’ সিনেমায় কাজ করার সময় সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবার সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তিনি।


কঙ্গনার প্রশ্ন, ‘কীভাবে এক রহস্যময়ী বিদেশি নাগরিক গান্ধী পরিবারে প্রবেশ করলেন? আর তারপর ইন্দিরা গান্ধী খুন হলেন, সঞ্জয় গান্ধীর মতো সম্ভাব্য উত্তরাধিকারী মারা গেলেন, রাজীব গান্ধীও প্রাণ হারালেন। শেষ পর্যন্ত সিংহাসনের একমাত্র দাবিদার হিসেবে রয়ে গেলেন সেই বিদেশি নাগরিক, সোনিয়া গান্ধী। 

এতগুলো কাকতালীয় ঘটনা নিয়ে মানুষের মনে কোনও প্রশ্ন জাগেনি! ওই বিদেশি মহিলা প্রকাশ্যেই বিদেশি স্বার্থের প্রচার করেছেন। সন্ত্রাসবাদীদের জন্য কুমিরের কান্নাও কেঁদেছেন। তা সত্ত্বেও ২০১৪ সাল পর্যন্ত তিনি কীভাবে কয়েক দশক ধরে সরকার পরিচালনার কেন্দ্রে ছিলেন?’ 

এখানেই থামেননি। সোনিয়া গান্ধীর বিপুল সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা। তার দাবি, ‘সারা জীবনে এক পয়সা উপার্জন না করে ১৯৯১ সালে কীভাবে তিনি বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হয়ে উঠলেন?

 তার নামে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ২০০ কোটি ডলারেরও বেশি অর্থ জমা ছিল, বাহ! পরিবারের প্রত্যেকের মৃত্যুর পর হঠাৎ করেই সহানুভূতি আদায় করা এক অসহায় ইতালিয় বিধবা কোটিপতি হয়ে গেলেন? তার জীবনীতে এসব প্রশ্নের উত্তর কেন নেই?’ 

 

সোনিয়ার বিরুদ্ধে এমন বাক্যবাণের জেরেই শুক্রবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে শিমলায় এফআইআর দায়ের হয়েছে।

ডিসি/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
১৪ নভেম্বর ২০২৬

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেল...

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর
১৪ নভেম্বর ২০২৬

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর

চোখের সামনে প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সবাই। এক মুহূর্তের...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা
১৪ নভেম্বর ২০২৬

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার নিয়ে আলোচনা

ধর্মীয় বাণী খচিত গয়না পরা নিয়ে বলিউডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে