গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা
ছবি

শনিবার দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন -আজকের প্রত্যাশা

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের অবকাঠামোগত উন্নয়নে গত দুই বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০টি উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সময়ে সংস্থাটির দেনা ২৭১ কোটি টাকা কমেছে এবং রাজস্ব আয় বেড়েছে। তবে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি বলে স্বীকার করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে নগরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন চসিক প্রশাসক। তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় সংস্থাটির দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকায়। নিয়মিত ব্যয় নির্বাহের পাশাপাশি দেনা পরিশোধ এবং রাজস্ব আয় বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজস্ব আয়ের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, ২০২৫-২৬ অর্থবছরে চসিকের আয় হয়েছে ৫৫৭ কোটি টাকা, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। চট্টগ্রাম বন্দর থেকে গৃহকর আদায় ৪৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ২২৪ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ৩৬টি বেসরকারি কনটেইনার ইয়ার্ডকে পৌরকর মূল্যায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত দুই বছরে ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি সেতু, ৬০টি কালভার্ট ও ১২ কিলোমিটার প্রতিরোধক দেয়াল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ১০টি গোলচত্বর উন্নয়ন ও নির্মাণসহ মোট ৭০০টি উন্নয়নকাজে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে।

যানজট নিরসনে নগরের বিভিন্ন স্থানে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে চারটির নির্মাণকাজ শেষ হয়েছে, ১৫টির কাজ চলছে এবং বাকি ১৭টির দরপত্র প্রক্রিয়াধীন। কুলগাঁওয়ে তৃতীয় বাস টার্মিনালের নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে।

জলাবদ্ধতা নিরসনে ৭০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে দাবি করেন চসিক প্রশাসক। তিনি বলেন, নগরের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার নালা প্রতিবছর পরিষ্কার করা হচ্ছে। অবশিষ্ট ৪০টি খাল সংস্কারের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্প শেষ হলে ৩৬টি খালের রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি ডিজিটাল অ্যাপ চালুর কথাও জানান তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটিতে ছয় হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ২০০টি নিষ্পত্তি করা হয়েছে।

ক্রীড়া ও স্বাস্থ্যসেবা খাতেও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শাহাদাত হোসেন। নগরের ৪১টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ১১টির কাজ শেষ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য কার্ড চালু এবং চসিক জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারার কথা স্বীকার করেন তিনি। তার মতে, নগরবাসীর অসচেতনতা ও যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা পরিচ্ছন্নতা কার্যক্রমের অন্যতম বড় বাধা।

নগরের বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন চসিক প্রশাসক। তিনি বলেন, নগরের উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব একাধিক সংস্থার হাতে থাকায় কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে। নগর সরকার প্রতিষ্ঠা করা গেলে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

হকার উচ্ছেদের পর তাদের পুনর্বাসন এবং বিভিন্ন এলাকায় উন্নয়নকাজের জন্য জমির নিয়ন্ত্রণসংক্রান্ত জটিলতা নিরসনেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সব সেবা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করা গেলে নগরের সমস্যাগুলো মোকাবিলা সহজ হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আর এস এম নসরুল কাদের, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আবুল হাসেম মোহাম্মদ বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন ডা. শাহাদাত হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয়েছিল। পরে গত ২৫ অক্টোবর সরকার তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।


সানা/কেএমএএ/আপ্র/১৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯
১৪ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জন...

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত
১৪ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ১,৪৭২ জন মৃত ভাতাভোগী শনাক্ত

মোজাম্মেল হক নয়ন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে