গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

খুলনায় গাছের ডালে ঝুলছিল সৌদিপ্রবাসীর মরদেহ

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৭ এএম ২০২৬
খুলনায় গাছের ডালে ঝুলছিল সৌদিপ্রবাসীর মরদেহ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রাইখান ওরফে রাইহান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ আগে আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডালে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে আড়ংঘাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেন। 
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। বিয়ের সূত্রে বর্তমানে খুলনার মুজগুন্নী সবুরের মোড় এলাকায় বসবাস করতেন।

তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
সানা/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা
১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরের অবকাঠামোগত উন্নয়নে গত দুই বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০...

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯
১৪ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জন...

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি
১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রনি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত...

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি
১৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা ও ফসল নষ্টের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আব্দুর রাজ্জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে