গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফেরাতে চান প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফেরাতে চান প্রধানমন্ত্রী
ছবি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী -ছবি সংগৃহীত

পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ঢাকাকে ২০টি অঞ্চলে ভাগ করে একটি কার্যক্রম শুরু করেছিলেন। শনিবার সেই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্তও হয়েছে।

প্রেস সচিব বলেন, অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে সংবেদনশীল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কিন্তু দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এসব বিষয় গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখাও তেমন একটি বিষয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেমন পরিচ্ছন্ন রাজনীতি করছেন, তেমনি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতেও কাজ করছেন। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জলবায়ু মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রতিনিধিদলের সংবাদ সম্মেলন

কাজ নেই, মজুরি নেই; শ্রমিকেরা কাজে না ফিরলে কারখানা বন্ধের হুমকি মালিকদের
১৪ নভেম্বর ২০২৬

কাজ নেই, মজুরি নেই; শ্রমিকেরা কাজে না ফিরলে কারখানা বন্ধের হুমকি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হ...

তৃতীয় টার্মিনাল দিয়ে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট: বিমানমন্ত্রী
১৪ নভেম্বর ২০২৬

তৃতীয় টার্মিনাল দিয়ে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে। প্রাথ...

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
১৪ নভেম্বর ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে