গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৪৬ এএম ২০২৬
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচের শেষ বাঁশির পরও হামজা-ফারহানরা মাঠে বসে আছেন। গ্যালারীতে দর্শকরাও নিস্তব্ধ। ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার আশা যে এখানেই শেষ! সেমিফাইনালে দারুণ লড়াই করেও পাকিস্তানের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ।

শুরু থেকেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ সমানে সমান চলছিল। আক্রমণ, বল পজিশন সবই ছিল সমানতালে। ৮৬ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ভুল করেন। গোল কিক করার পরিবর্তে হাত দিয়ে বল বাড়ান। সেই বল বক্সের সামনে পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড। তিনি আব্দুল সামাদ শেহজাদের কাছে বাড়ান। শেজাদ দারুণ দক্ষতায় বক্সে প্রবেশ করে বাংলাদেশের ডিফেন্ডারকে পরাস্ত করেন শট নেন। শ্রাবণ ঝাপিয়েও বল সেভ করতে পারেননি। পাকিস্তান উল্লাসে মাতে, অন্যদিকে বাংলাদেশ গ্যালারি ঝিমিয়ে যায়।

তখনও নির্ধারিত সময়ের চার মিনিট বাকি ছিল। ইনজুরি সময় দেখান  চতুর্থ রেফারি চার মিনিট। বাংলাদেশ যখন গোলের চেষ্টা করেছিল, তখনই দর্শকরা স্মোক ফ্লেয়ার ছুড়ে খেলার গতি থামিয়ে দেয়। পাকিস্তান পোস্টে ধোয়া উড়ে। এতে খেলা কয়েক মিনিট স্থগিত থাকে। এরপর আবার খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারান। খানিকটা ধাক্কাধাক্কিও হয়। কিন্তু গোল আর শোধ করা হয়নি।

বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তেমন ভালো ফুটবল খেলতে পারেনি।  দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরি আজ কয়েকবার মেজাজ হারিয়েছেন। ফাউলও করেছেন একাধিকবার। হামজা ৭৬ মিনিটে বক্সের সামনে ফাউল করেন। পাকিস্তানের সেই ফ্রি কিকে দারুণ সেভ করেন শ্রাবণ। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের কয়েকটি সেভ করলেও শেষ পর্যন্ত একটি ভুলেই খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ ডুলি দুই জন খেলোয়াড় বদল করেন। রহমতের পরিবর্তে বিশ্বনাথকে নামান। সুকির পরিবর্তে নামা ইব্রাহিমও তেমন সুবিধা করতে পারেননি। সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচ জন ফুটবলারই ম্যাচের চিত্র বদলে দিয়েছেন। পাকিস্তান সুন্দর রক্ষণ ও দারুণ পরিকল্পিত ফুটবল খেলেছে।

এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুল পাস থেকে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেতে পারত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া একটি কর্নার থেকে শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে।

দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুভার্গ্যরে শিকার। তারিক কাজী মার্কিং ঠিক মতো করতে পারেননি। পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট উপর দিয়ে যায়।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত
১৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষের কন্ডিশন,...

ভুটানকে হারিয়ে টানা দশমবারের মতো ফাইনালে ভারত
১৪ নভেম্বর ২০২৬

ভুটানকে হারিয়ে টানা দশমবারের মতো ফাইনালে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপ মানেই ভারতের আধিপত্য। সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়নরা আরও একবার জায়গা করে নিল ফাইনাল...

ভিনিসিউসের চমৎকার ২ গোলের পর শেষের নাটকীয়তায় জাপানের জয়
১৪ নভেম্বর ২০২৬

ভিনিসিউসের চমৎকার ২ গোলের পর শেষের নাটকীয়তায় জাপানের জয়

এলোমেলো শুরুর মাঝে চার মিনিটেই দুই গোল খেয়ে বসল ব্রাজিল। ধাক্কা সামলে আক্রমণের ঝড় তুলল তারা। ভিনিসিউ...

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা
১৪ নভেম্বর ২০২৬

নতুন যুগের শুরুটা হতাশার হলেও খুব চিন্তিত নয় আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও জয় না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা কাজ করছে আর্জেন্টিনা শিবিরে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই