গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে

জেলা প্রতিনিধি, শেরপুর

জেলা প্রতিনিধি, শেরপুর

প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে
ছবি

ছবি সংগৃহীত

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের পর ওই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পিবিআই। দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে।

গত শনিবার (১৪ নভেম্বর) বৃদ্ধকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ওই বৃদ্ধের নাম শাহজাহান আলী (৭০)। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল এলাকার মুনজিল শেখের ছেলে।

পিবিআই সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছবি প্রকাশ করে সন্ধান চাওয়া হয়।

গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সংগঠনটির সদস্যরা তাঁর দেখাশোনা করেন।

সুস্থ হওয়ার পর শাহজাহান আলী শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। তাঁর পরিচয় শনাক্ত করতে সংগঠনটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশসহ নানা উদ্যোগ নেন। তবে পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শাহজাহান আলীকে পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে আঙুলের ছাপ যাচাই করে তাঁর পরিচয় শনাক্ত করেন পিবিআই সদস্যরা।

পরে শনিবার তাঁর ছেলে জাবেদ ওরফে বাবুল এবং নাতিজামাই সুমন মিয়া পিবিআই কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবুল বলেন, ‘আমি পিবিআই ও আজকের তারুণ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমার বাবাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, সৃষ্টিকর্তা তাঁদেরও ভালো করবেন। আমি সব সময় দোয়া করব। আমার বাবা মানেই আমার পৃথিবী।’

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা করেছেন তাঁরা। অবশেষে পিবিআইয়ের সহযোগিতায় তাঁর পরিচয় পাওয়া গেছে। এ জন্য সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, আঙুলের ছাপের মাধ্যমে আট মাস ধরে নিখোঁজ শাহজাহান আলীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তাঁরাও আনন্দিত।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন
১৫ নভেম্বর ২০২৬

ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন

যে ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো কিংবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কৃষকেরা, সেই খোসাই এখন হয়ে...

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাট...

খুলনায় গাছের ডালে ঝুলছিল সৌদিপ্রবাসীর মরদেহ
১৪ নভেম্বর ২০২৬

খুলনায় গাছের ডালে ঝুলছিল সৌদিপ্রবাসীর মরদেহ

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রাইখান ওরফে রাইহান (৩২) নামে এক যুবকের মরদেহ...

চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা
১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম সিটিতে ৭০০ উন্নয়নকাজ শেষ, দুই বছরে দেনা কমেছে ২৭১ কোটি টাকা

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরের অবকাঠামোগত উন্নয়নে গত দুই বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই