গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

কড়াইল বস্তিতে ভোরের আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে আট ঘর-দোকান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৬ এএম ২০২৬
কড়াইল বস্তিতে ভোরের আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে আট ঘর-দোকান
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

গতকাল রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বুলেট ট্রেন নয়, ঢাকা-চট্টগ্রামে চলবে ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন
১৫ নভেম্বর ২০২৬

বুলেট ট্রেন নয়, ঢাকা-চট্টগ্রামে চলবে ১৪০ কিমি গতির বৈদ্যুতিক ট্রেন

দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে...

জলবায়ু মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রতিনিধিদলের সংবাদ সম্মেলন

পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফেরাতে চান প্রধানমন্ত্রী
১৪ নভেম্বর ২০২৬

পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফেরাতে চান প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক র...

কাজ নেই, মজুরি নেই; শ্রমিকেরা কাজে না ফিরলে কারখানা বন্ধের হুমকি মালিকদের
১৪ নভেম্বর ২০২৬

কাজ নেই, মজুরি নেই; শ্রমিকেরা কাজে না ফিরলে কারখানা বন্ধের হুমকি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই