গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ঢাকার আকাশ আংশিক মেঘলা, যেমন থাকবে তাপমাত্রা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
ঢাকার আকাশ আংশিক মেঘলা, যেমন থাকবে তাপমাত্রা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার আভাস রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হলেও বৃষ্টির সম্ভাবনা নেই
১৪ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হলেও বৃষ্টির সম্ভাবনা নেই

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘ...

ভোর থেকে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
১১ নভেম্বর ২০২৬

ভোর থেকে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (১১ নভেম্বর) ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হওয়া...

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস কম
০৯ নভেম্বর ২০২৬

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস কম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার...

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
০৭ নভেম্বর ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই