গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা

জেলা প্রতিনিধি, ভোলা

জেলা প্রতিনিধি, ভোলা

প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১০ এএম ২০২৬
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা
ছবি

ছবি সংগৃহীত

ভোলায় নতুন আরো একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল রোববার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়।

বাপেক্স জানায়, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে সকাল ৮টা ২০ মিনিটে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) এর পারফোরেশন সম্পন্ন হয়। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল।

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে ড্রিল স্টেম টেস্ট শেষে গ্যাসের বিষয়ে চূড়ান্ত ফলাফল জানানো হবে বলে জানিয়েছে বাপেক্স।

উল্লেখ্য, ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়ালো ১০টিতে।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাঁদাবাজির কবলে সুন্দরবনের জেলে-বাওয়ালিরা
১৫ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির কবলে সুন্দরবনের জেলে-বাওয়ালিরা

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন জেলে-বাও...

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে
১৫ নভেম্বর ২০২৬

আট মাস পর পিবিআইয়ের সহায়তায় বাবাকে ফিরে পেলেন ছেলে

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এ...

ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন
১৫ নভেম্বর ২০২৬

ভুট্টার খোসার হস্তশিল্পে বদলাচ্ছে রংপুরের নারীদের জীবন

যে ভুট্টার খোসা একসময় ফেলে দেওয়া হতো কিংবা জ্বালানি হিসেবে ব্যবহার করতেন কৃষকেরা, সেই খোসাই এখন হয়ে...

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি
১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই