গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৪ এএম ২০২৬
অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তাঁর সম্পর্ক বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দুই তারকার বাইরেও শাকিবের জীবনে ছিল এক প্রেমের গল্প, যার পরিণতি হয়নি। একসময় সেই প্রেমিকাকেই বিয়ে করে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি।

সম্প্রতি চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় নিজের অতীত প্রেমের কথা তুলে ধরেন শাকিব। কথার একপর্যায়ে উঠে আসে চলচ্চিত্রজগতের বাইরের এক তরুণীর প্রসঙ্গ। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে ছিলেন তিনি। পড়াশোনা করেছেন গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে।

পূর্ণিমা জানান, শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই তাঁদের সম্পর্কের কথা জানতেন। একপর্যায়ে শাকিবও স্বীকার করেন, সেই সম্পর্ক তাঁর জীবনে বিশেষ গুরুত্ব বহন করত। মেয়েটিকে বিয়ে করার ইচ্ছাও ছিল তাঁর।

শাকিবের ভাষায়, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।’

সেই তরুণীর পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসাও করেন অভিনেতা। জানান, দুজনের মধ্যে গভীর ভালোবাসা ছিল। তবে নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি। বিচ্ছেদের পর দুজনের জীবন এগিয়েছে ভিন্ন পথে।

এত বছর পরও সেই সম্পর্কের স্মৃতি মনে পড়ে শাকিবের। পূর্ণিমা জানতে চাইলে তিনি স্বীকার করেন, মাঝেমধ্যে পুরোনো দিনের কথা মনে পড়ে। তবে এখন আর তাঁদের মধ্যে যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগ করার ইচ্ছাও নেই তাঁর। চলার পথে কখনো কখনো সেই পরিবারের বাড়ির সামনে দিয়ে যাওয়া হয় বলেও জানান অভিনেতা।

সম্পর্ক ভাঙার কারণ সম্পর্কে শাকিবের ধারণা, ভালোবাসা বেশি থাকলে ছোটখাটো বিষয়েও অভিমান তৈরি হতে পারে। তাঁদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল। বিচ্ছেদ নিয়ে এখনো তাঁর মনে অনুশোচনা রয়েছে বলে জানান তিনি।

ব্যক্তিজীবনে এমন অপ্রাপ্তির গল্প থাকলেও চলচ্চিত্র ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে পথ চলছেন শাকিব। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেতা।

এসি/আপ্র/১৫/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়জীবনে চার শতাধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। ‘এটা আমাদে...

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা
১৪ নভেম্বর ২০২৬

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেল...

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর
১৪ নভেম্বর ২০২৬

যে ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বেড়েছে অভিনেত্রীর

চোখের সামনে প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সবাই। এক মুহূর্তের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই