গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১২:২২ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
ছবি

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা এবং ফোকাল পয়েন্ট (গণমাধ্যম) সৈকত আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‍্য নিশ্চিত করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।

এসি/আপ্র/২৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, প্রাণে বাঁচলেন এএসআই
২৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় দুর্...

সাত বছরেও সড়ক হয়নি, ৭ গ্রামের ভরসা ৭০০ ফুটের সাঁকো
২৩ নভেম্বর ২০২৬

সাত বছরেও সড়ক হয়নি, ৭ গ্রামের ভরসা ৭০০ ফুটের সাঁকো

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে একটি গুরুত্বপূর্ণ সড়ক সাত বছরেও পুনর্র্নিমাণ হয়নি। সড়কের প্রায়...

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটিতে নিশাত-জামির
২৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটিতে নিশাত-জামির

জাহিদুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন...

নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই