জাহিদুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মাসুদুজ্জামান রুবেল। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাদির রহমান।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান কসমানকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হৃদয় হাসান।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সানা/আপ্র/২৩/১১/২০২৬