গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

বিএনপি সরকারের সময়ে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:০৫ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
বিএনপি সরকারের সময়ে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
ছবি

গত জুনে কুয়ালালামপুর সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম -ফাইল ছবি

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় সরকারপ্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুদিনের সফরে তাঁর ঢাকা পৌঁছানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে তিনি বেইজিংও সফর করেন। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর ২২ জুন কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদারে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে যোগাযোগ ও সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা গুরুত্বারোপ করেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে আনোয়ার ইব্রাহিমের আসন্ন সফরে।

আলোচনার সম্ভাব্য এজেন্ডায় রয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সানা/আপ্র/২৩/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারার নির্দেশ রিজভীর
২২ নভেম্বর ২০২৬

নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারার নির্দেশ রিজভীর

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত...

পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন প্রতিমন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন প্রতিমন্ত্রী

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট...

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯
২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্...

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন
২২ নভেম্বর ২০২৬

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই