গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

তাজমহলসহ চার স্থানে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
তাজমহলসহ চার স্থানে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী
ছবি

পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক -ছবি ফেসবুক থেকে নেওয়া

তাজমহলসহ ভারতের চারটি দর্শনীয় স্থানে যাওয়ার অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। তবে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি পাননি তিনি। নিরাপত্তাজনিত কারণে তাঁর ওই সফরের আবেদন নাকচ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষের সূত্র।

সাংহাই সহযোগিতা সংস্থার সভ্যতা সংলাপ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভারতে রয়েছেন মুসাদ্দিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লির পুরানা কেল্লায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এ সম্মেলন। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি প্রতিনিধিদলকে আগ্রার তাজমহল এবং দিল্লির হুমায়ুনের সমাধি, দিল্লি হাট ও কিলা রাই পিথোরায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে নিজামুদ্দিন দরগাহে যাওয়ার বিষয়ে নিরাপত্তা ছাড়পত্র মেলেনি।

এর আগে মুসাদ্দিক মালিকের ভারত সফরের কর্মসূচি নিয়ে দেশটির সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী খবর প্রকাশিত হয়। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছিল, সম্মেলনে অংশ নেওয়া ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি পাবেন না তিনি। আবার কোথাও বলা হয়েছিল, তাজমহলে যাওয়ার অনুমতি মিললেও নিজামুদ্দিন দরগাহে যেতে পারবেন না। পরে সরকারি সূত্রের বরাতে চারটি স্থানে যাওয়ার অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়।

নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি না দেওয়ার কারণ হিসেবে নিরাপত্তাঝুঁকির কথা বলা হয়েছে। সরকারি সূত্রের ভাষ্য, এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও জনাকীর্ণ। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানের পর দুই দেশের সম্পর্ক আরো অবনতি হয়। এরপর মুসাদ্দিক মালিকের সফরই ২০২৩ সালের পর কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।

এর আগে ২০২৩ সালের মে মাসে গোয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বহুপক্ষীয় সংগঠনটির বৈঠকে পাকিস্তানের সঙ্গে একই মঞ্চে অংশ নিতে ভারত আপত্তি না জানালেও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা এখনো বন্ধ রয়েছে।

ভারতে পৌঁছে মুসাদ্দিক মালিক সম্মেলনকে বহুপক্ষীয় সংলাপের একটি বড় সুযোগ হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, সংস্কৃতি ও সভ্যতা ভৌগোলিক সীমান্ত অতিক্রম করে মানুষকে কাছাকাছি আনতে পারে। এ ধরনের আলোচনার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নেরও আশা প্রকাশ করেন তিনি।
সানা/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইরানে সরকার পরিবর্তন নিয়ে ভাবিনি, স্থায়ী চুক্তি চান ট্রাম্প
২২ নভেম্বর ২০২৬

ইরানে সরকার পরিবর্তন নিয়ে ভাবিনি, স্থায়ী চুক্তি চান ট্রাম্প

ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানো নিয়ে তিনি কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প...

অচলাবস্থা কাটিয়ে জলবায়ু চুক্তির পথে কপ৩১
২২ নভেম্বর ২০২৬

অচলাবস্থা কাটিয়ে জলবায়ু চুক্তির পথে কপ৩১

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা কাটিয়ে নতু...

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের
২২ নভেম্বর ২০২৬

যুদ্ধের পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজে সাঁতার লুইসের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্...

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের
২২ নভেম্বর ২০২৬

ইসরায়েলি সেনা প্রত্যাহার চান আউন, নিন্দা ইরানি হস্তক্ষেপের

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক লেবাননি নাগরিকদের মুক্তি দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই