গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ রাষ্ট্রপতির
ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‌্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।

রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, শিক্ষা বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজ সম্পর্কেও অবহিত করে। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মাণাধীন এ ক্যাম্পাসের অগ্রগতি এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা উল্লেখ করেন, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
২২ নভেম্বর ২০২৬

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়...

নৈরাজ্য-নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
২২ নভেম্বর ২০২৬

নৈরাজ্য-নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি ক...

ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর শুরু
২২ নভেম্বর ২০২৬

ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর শুরু

ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষ...

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি
২১ নভেম্বর ২০২৬

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই