গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

নৈরাজ্য-নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০১ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৮ এএম ২০২৬
নৈরাজ্য-নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচিতে বক্তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তিনি বলতে চান, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার সব অপচেষ্টা প্রতিহত করা হবে। বিভিন্ন ইস্যু সামনে এনে যারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, দেশের প্রচলিত আইনে কেউ বঞ্চিত হয়ে থাকলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে গিয়ে ন্যায়বিচার চাইছেন না কেন, সেই প্রশ্নও তোলেন উপাচার্য।

তিনি আরো বলেন, কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে না দিয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। উপাচার্য বলেন, ‘আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা আবারো ফ্যাসিবাদী শাসনপদ্ধতি চাপিয়ে দিতে চান বলে মন্তব্য করেন তিনি।

কোষাধ্যক্ষ আরো বলেন, সবাইকে গণতান্ত্রিক অধিকার চর্চা করতে হবে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশে কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের তার খেসারত দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা না করতে এবং নৈরাজ্য থেকে বিরত থাকতে বলেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর শুরু
২২ নভেম্বর ২০২৬

ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর শুরু

ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষ...

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি
২১ নভেম্বর ২০২৬

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি...

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ
২১ নভেম্বর ২০২৬

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে বিক্ষ...

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
২০ নভেম্বর ২০২৬

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই