গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:০৩ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৩ এএম ২০২৬
কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
ছবি

রোববার চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাটের ছাত্রী ছাউনিতে আয়োজিত সংবাদ সম্মেলন -প্রতিনিধির পাঠানো ছবি

কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরের ব্যবধানে প্রায় সাড়ে চার গুণ বাড়লেও উত্তোলিত বালি ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলন। সংগঠনটির দাবি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমীক্ষায় দেওয়া সুপারিশ উপেক্ষা করে নদী থেকে তোলা বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে। এতে নদীর নাব্যতা, পানির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাটের ছাত্রী ছাউনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সংগঠনটি। একই সঙ্গে কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণ, নদীতীরে শিল্পকারখানার জেটি স্থাপন এবং ভারী যানবাহন চলাচলের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে নদী ও সংযুক্ত খালগুলোর দখল-দূষণ বন্ধ, ড্রেজিং প্রকল্পের ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্পকারখানার পরিবেশগত ছাড়পত্র যাচাই এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ ১৫ দফা দাবি জানানো হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদেরও দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান।

লিখিত বক্তব্যে আলীউর রহমান জানান, ২০১৩ সালে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ২৮ লাখ টাকা। ২০১৮ সালে সংশোধিত হিসাবে তা বেড়ে দাঁড়ায় ১৮৩ কোটি ৬১ লাখ টাকা। পরে ২০২০ সালে প্রকল্পের ব্যয় আরো বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩২১ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ প্রাথমিক ব্যয়ের তুলনায় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় সাড়ে চার গুণ।

তিনি বলেন, ২০১৬ সালে বুয়েটের সমীক্ষায় ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বর্জ্য সংরক্ষণের জন্য নাজিরচরে প্রায় ১৯০ একর জায়গায় বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেই সুপারিশ অনুসরণ না করে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

সংবাদ সম্মেলনে মনোহরখালী ডেল্টা-২ এলাকায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইটার জেটি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির অভিযোগ, এই জেটি ব্যবহার করে সিমেন্ট কারখানার ক্লিংকার ও ইস্পাত কারখানার লোহার স্ল্যাগ খালাসের পরিকল্পনা করা হচ্ছে। এতে নদী ও আশপাশের পরিবেশ দূষিত হওয়ার ঝুঁকি রয়েছে।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, এসব পণ্য পরিবহনে ভারী ট্রাক ও লরির অতিরিক্ত চলাচলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। এ কারণে শিল্পকারখানার পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জাফর আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সানা/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা
২২ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছ...

১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, গ্রেফতার ৭১১
২২ নভেম্বর ২০২৬

১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, গ্রেফতার ৭১১

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩৩ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ...

বদরগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
২২ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চোর সন্দেহে আটক করে গাছে ঝুলিয়ে পিটুনির ঘট...

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
২২ নভেম্বর ২০২৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই