গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

শুক্রবার দিবাগত (২০ নভেম্বর) রাত ১২টার দিকে উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী। সরেজমিনে দেখা যায়, বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হন। এ সময় তাঁরা ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি ও আমার বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্যে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। পথে আমার থেকে প্রায় ১০ হাত দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ‘বিকট শব্দ শুনে আমি যখন থমকে যাই, ঠিক তখনই প্রচুর ধোঁয়া এসে আমাদের শরীরে লাগে। আমাদের ধারণা, বিজয়-২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, এমন ঘটনার বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
সানা/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
২০ নভেম্বর ২০২৬

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই...

তারেক রহমানের জন্মদিনে বেরোবির মসজিদে দোয়া ও খাবার বিতরণ
২০ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিনে বেরোবির মসজিদে দোয়া ও খাবার বিতরণ

গোলাম মোরশেদ তামি. বেরোবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উ...

স্কুল ভর্তির লটারিতে সুযোগ বাড়াতে যেভাবে আবেদন করবেন
১৯ নভেম্বর ২০২৬

স্কুল ভর্তির লটারিতে সুযোগ বাড়াতে যেভাবে আবেদন করবেন

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির প্রস্তুতি চলছে। আগামী ১ ডিসেম্...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে প্রাক্তনদের মিলনমেলা
১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে প্রাক্তনদের মিলনমেলা

একেএম ফজলুল হক: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে