গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

তারেক রহমানের জন্মদিনে বেরোবির মসজিদে দোয়া ও খাবার বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৯ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪১ এএম ২০২৬
তারেক রহমানের জন্মদিনে বেরোবির মসজিদে দোয়া ও খাবার বিতরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গোলাম মোরশেদ তামি. বেরোবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান, প্রক্টর মো. ইসমাইল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. তানজিউল ইসলাম জীবন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর ৬১তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। 
সানা/আপ্র/২০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
২০ নভেম্বর ২০২৬

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই...

স্কুল ভর্তির লটারিতে সুযোগ বাড়াতে যেভাবে আবেদন করবেন
১৯ নভেম্বর ২০২৬

স্কুল ভর্তির লটারিতে সুযোগ বাড়াতে যেভাবে আবেদন করবেন

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির প্রস্তুতি চলছে। আগামী ১ ডিসেম্...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে প্রাক্তনদের মিলনমেলা
১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে প্রাক্তনদের মিলনমেলা

একেএম ফজলুল হক: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দি...

বেরোবিতে গবেষণা অনুদান প্রাপ্তির কৌশল নিয়ে কর্মশালা
১৯ নভেম্বর ২০২৬

বেরোবিতে গবেষণা অনুদান প্রাপ্তির কৌশল নিয়ে কর্মশালা

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে