গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারি অনুমতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৭ এএম ২০২৬
জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারি অনুমতি
ছবি

ছবি সংগৃহীত

ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে হলে সরকারের পূর্বানুমোদন নিতে হবে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় সরকারের অনুমতি ছাড়া এ ধরনের নামে কোনো প্রতিযোগিতা বা টুর্নামেন্ট আয়োজন না করার অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা এসব প্রতিষ্ঠানের অধিভুক্ত ক্লাব কোনো প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। একই নিয়ম সংশ্লিষ্ট আয়োজনের প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে এ নির্দেশনার বিষয়টি সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে অবহিত করেছে।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে সরকারপ্রধান এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের প্রচলন রয়েছে। এ ধরনের নামকরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। খবর: বাসস


সানা/কেএমএএ/আপ্র/২০/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
২০ নভেম্বর ২০২৬

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...

কলকাতা ও শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র
২০ নভেম্বর ২০২৬

কলকাতা ও শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনায় পরিবর্তন আনছে সরকার। আগামী ডিসেম্...

কাঁঠালবাগানে গ্যাস লিকেজে গৃহবধূর মৃত্যু, আশঙ্কাজনক স্বামী-সন্তান
২০ নভেম্বর ২০২৬

কাঁঠালবাগানে গ্যাস লিকেজে গৃহবধূর মৃত্যু, আশঙ্কাজনক স্বামী-সন্তান

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা...

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন চান রাষ্ট্রপতি
২০ নভেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন চান রাষ্ট্রপতি

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী-২০২৬

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে