গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ২১:০৭ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৯ এএম ২০২৬
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালকসহ আরো চারজন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত রায়হান (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল, তাদের এক শিশু সন্তান এবং সিএনজিচালক জয়নাল আবেদীন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের স্বজনরা জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় ট্রেন আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হন আরো কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, দুর্ঘটনায় অটোরিকশাচালকের অবহেলা ছিল।

এসি/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন
২০ নভেম্বর ২০২৬

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেয়েছেন...

দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী
২০ নভেম্বর ২০২৬

দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ততৃষ্ণা আরো তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন ব...

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি
২০ নভেম্বর ২০২৬

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (...

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু
২০ নভেম্বর ২০২৬

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে