গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৪ এএম ২০২৬
জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি
ছবি

শুক্রবার বিকেলে গোপালগঞ্জ শহরে গাড়িতে বসেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির -ছবি সংগৃহীত

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তার জন্যই থানা ও পুলিশ বাহিনী। অথচ জনগণই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কেউ যদি মনে করেন পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তাঁর কাছে অনেক ভালো মনে হয়েছে। আগামী দিনেও পরিস্থিতি ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। এলাকার শান্তিপ্রিয় মানুষকে একত্র হয়ে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ ধরনের মানুষের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।

আগুনে পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, থানা জনগণের জন্যই। জনগণ যদি নিজেদের থানা পুড়িয়ে দেয় এবং পুলিশকে সহযোগিতা না করে, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রয়োজনীয়তা অস্বীকার করলে নিজেদের নিরাপত্তার দায়িত্বও নিজেদের নিতে হবে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অতীতেও অনেক ধারাবাহিক কর্মসূচি হয়েছে, সেগুলোর পরিণতি কী হয়েছে, তা সবাই দেখেছেন। আন্দোলনকারীদের প্রতি এমন কোনো আহ্বান বা আচরণ কাম্য নয়, যাতে পুলিশকে কঠোর অবস্থানে যেতে হয়।

এর আগে সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে তাঁরা আগুনে পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিন বাহিনীর প্রধানেরা।

সভায় গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল ও ফরিদপুরসহ আশপাশের জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং পুলিশ, বিজিবি ও এসআরবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় মুকসুদপুর ও টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত আইজিপি ও অন্য দুই বাহিনীর প্রধান টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি।
সানা/আপ্র/২০/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু
২০ নভেম্বর ২০২৬

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্...

ছাত্রলীগ ধরলে ‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হুমকি
২০ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ ধরলে ‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হুমকি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার না করতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর...

চট্টগ্রামে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

একেএম ফজলুল হক: দুই বছর বিরতির পর চট্টগ্রামে শুরু হচ্ছে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। আজ...

পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন
১৯ নভেম্বর ২০২৬

পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়েছে হেলমেট পরিহিত চার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে