গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

ছাত্রলীগ ধরলে ‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হুমকি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:১১ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
ছাত্রলীগ ধরলে ‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হুমকি
ছবি

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার না করতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে পাঠানো বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’ একই সঙ্গে তাঁর পরিবার ও বংশ শেষ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) রাতে পাঠানো কয়েকটি বার্তায় এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই দিন রাত ৮টা ৫৩ মিনিট থেকে ১১টা ১৩ মিনিট পর্যন্ত তাঁর সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে বার্তাগুলো আসে।

বার্তাগুলো একত্র করলে তাতে লেখা ছিল, ‘পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।’

এতে আরো বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জীবনের চিন্তা করিস তাহলে অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নাই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।’

ওসি আব্দুল হালিম বলেন, গত বুধবার রাতে একটি বিদেশি নম্বর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করলে বিপদ হবে এবং কাফনের কাপড় প্রস্তুত রাখতে হবে- এমন ভাষায় কয়েকটি বার্তা পাঠানো হয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

তবে এসব হুমকিতে ভীত নন বলে জানিয়েছেন তিনি। নম্বরটি শনাক্ত করতে প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী একটি অভ্যন্তরীণ নোট বা সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান ওসি।

আব্দুল হালিম বলেন, এটি নিরাপত্তাসংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি নয়। কারণ, তিনি নিজেই তাঁর থানার এলাকার আড়াই লাখ মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
সানা/আপ্র/২০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি
২০ নভেম্বর ২০২৬

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (...

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু
২০ নভেম্বর ২০২৬

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্...

চট্টগ্রামে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

একেএম ফজলুল হক: দুই বছর বিরতির পর চট্টগ্রামে শুরু হচ্ছে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। আজ...

পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন
১৯ নভেম্বর ২০২৬

পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়েছে হেলমেট পরিহিত চার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে