গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

জ্যোতিকা জ্যোতির পর এবার ডিবির হেফাজতে অভিনেতা তমাল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৪ এএম ২০২৬
জ্যোতিকা জ্যোতির পর এবার ডিবির হেফাজতে অভিনেতা তমাল
ছবি

মো. শফিকুল ইসলাম তমাল

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যেই গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো কোনো মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখনো তাঁকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি।

প্রাথমিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও পরে শফিকুল ইসলাম জানান, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তমাল মাহবুবের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিনোদন অঙ্গনে আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে।

গ্রুপটির সদস্যদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল। সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করে এই অভিনেত্রী দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য বিনিময় করা হতো।

‘৪২০’ নাটক দিয়ে তমালের যাত্রা: অভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন তমাল মাহবুব। ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে নানার বাড়িতে তাঁর জন্ম। তবে বেড়ে ওঠা ঢাকার আজিমপুরে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পড়াশোনা শেষে ঢাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডা দিতেন। সেই আড্ডার সূত্র ধরেই একসময় নাটকে অভিনয়ের সুযোগ পান। ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তমাল মাহবুব।
সানা/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
১৯ নভেম্বর ২০২৬

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তা...

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
১৯ নভেম্বর ২০২৬

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও...

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি
১৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বা...

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া
১৯ নভেম্বর ২০২৬

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া

বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে