গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ
ছবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ও পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি, সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশটির রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। একই সঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বক্তব্যে ভলকার তুর্ক বলেন, ইমরান খানের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তাঁকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা কমাতে হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ইমরান খানের মুক্তির আহ্বান জানাচ্ছি। আমি তাঁর সুচিকিৎসা এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি।’

সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে ইমরানকে অবিলম্বে মুক্তি দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। রাষ্ট্রীয় সফরে সৌদি যুবরাজের উপহার দেওয়া বুলগারি গয়নার সেট বেআইনিভাবে নিজেদের কাছে রাখার অভিযোগে করা ‘তোশাখানা-২’ মামলায় ২০২৫ সালের ২০ ডিসেম্বর তাঁদের ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান ১৯ কোটি পাউন্ডের একটি দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। একই বছরের ৯ মে বিক্ষোভের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায়ও তিনি বিচারাধীন রয়েছেন।

সম্প্রতি নিজের স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে কারাগারের পরিবেশ ও চিকিৎসাসংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে দেশটির শীর্ষ বিচারপতিদের হস্তক্ষেপ কামনা করেন ইমরান। পরিস্থিতির আরো অবনতি হলে হয়তো আর ‘জীবিত ফিরতে’ পারবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এর কয়েক দিন পর জাতিসংঘের মানবাধিকার প্রধানের পক্ষ থেকে এ আহ্বান এল।

পাকিস্তানের বৃহত্তর মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে ভলকার তুর্ক বলেন, দেশটিতে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও বিরোধী রাজনীতিকেরাও নির্বিচার আটকের শিকার হচ্ছেন। পরিস্থিতি শান্ত করতে যথাযথ সংলাপ এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

তাঁর মতে, পারস্পরিক আস্থা তৈরির অংশ হিসেবে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, আইনজীবীর সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। যাঁদের কারাগারে আটকে রাখার যৌক্তিকতা নেই, তাঁদের মুক্তি দেওয়ারও আহ্বান জানান তিনি।

চিকিৎসা ও পারিবারিক সাক্ষাৎ নিশ্চিতের দাবি অ্যামনেস্টির: ইমরান খান ও বুশরা বিবির চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক কার্যালয়ও একই দাবি জানিয়েছে। পাশাপাশি ইমরানের পরিবারের ওপর ‘রাজনৈতিক নিপীড়ন’ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদের (আইসিসিপিআর) ১০ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, বন্দিদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে পাকিস্তান আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ইমরানকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কেবল ২০২৬ সালের আগস্টে তাঁর এক বোনের সঙ্গে দুবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। ২০২৬ সালের মার্চ থেকে ছেলেদের সঙ্গেও তাঁর টেলিফোনে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

৭৪ বছর বয়সী ইমরান বর্তমানে নির্জন কারাবাসে রয়েছেন। তিনি রক্তচাপজনিত গুরুতর সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। গত আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁকে স্বাধীন চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, বুশরা বিবিও চোখের জটিল সমস্যায় ভুগছেন। এতে তাঁর দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

অ্যামনেস্টির বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত পদযাত্রাকে কেন্দ্র করে গত ২০ ও ২১ সেপ্টেম্বর ইমরানের তিন বোনকে আটক করা হয়। ১৯৬০ সালের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় তাঁদের বিরুদ্ধে অস্পষ্ট ও ঢালাও অভিযোগ আনা হয়েছিল।

পরে দুজন মুক্তি পেলেও আলিমা খান এখনো লাহোরের কোট লাখপত কারাগারে বন্দি রয়েছেন। তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে মামলা না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইমরান ও বুশরার শারীরিক অবস্থা: গত ১৮ আগস্ট বিশেষায়িত চিকিৎসার জন্য ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। তবে তাঁকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে পরীক্ষা শেষে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় আদালত অবমাননার আবেদন করে পিটিআই।

এর আগে জানুয়ারির শেষ দিকে চোখের সমস্যার কারণে পিআইএমএসে ইমরানের চোখে ‘অ্যান্টি-ভিইজিএফ ইন্ট্রাভিট্রিয়াল’ ইনজেকশন দেওয়া হয়। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যারিস্টার সাফদারের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ কার্যকর রয়েছে। এরপর আদালতের নির্দেশে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ এবং দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পান তিনি।

পরবর্তী সময়ে আদিয়ালা কারাগারে মেডিকেল বোর্ডের পরীক্ষায় জানানো হয়, চশমা ব্যবহার করলে ইমরানের বাম চোখের দৃষ্টিশক্তি ৬/৬ রয়েছে। ডান চোখের দৃষ্টিশক্তিও ৬/৩৬ থেকে উন্নীত হয়ে ৬/৯ হয়েছে। এ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই বলে মত দেয় মেডিকেল বোর্ড।

অন্যদিকে, ডান চোখে ব্যথা ও ঝাপসা দেখার অভিযোগের পর গত মার্চে আদিয়ালা কারাগারে বুশরা বিবির চোখ পরীক্ষা করা হয়। এতে তাঁর ডান চোখে ‘পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট’ (পিভিডি), মায়োপিয়া ও অ্যাস্টিগমাটিজম শনাক্ত হয়। এরপর গত ১৬ এপ্রিল সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর চোখে অস্ত্রোপচার করা হয়।
সানা/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি
২০ নভেম্বর ২০২৬

জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি

ভারতের কোমল পানীয়ের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জিরার স্বাদযুক্ত ঝাঁঝালো পানীয় ‘জিরা পানি’। দেশীয়...

আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ
২০ নভেম্বর ২০২৬

আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ...

জাতিসংঘে ১২৮ ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব
২০ নভেম্বর ২০২৬

জাতিসংঘে ১২৮ ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পর...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে