গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৯ এএম ২০২৬
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
ছবি

ছবি সংগৃহীত

গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায়ের পঞ্চম থেকে একাদশ সিদ্ধান্তগুলো পাঠ করার সময় এসব নির্দেশনা দেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আইসিজেররোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আইসিজের
আদালতের দশম ও একাদশ সিদ্ধান্তে ১০-৫ ভোটে বিচারকেরা বলেন, গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। পাশাপাশি এই ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের পরিমাণ এবং পদ্ধতি আইসিজে নিজেই নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত হয়।

অষ্টম ও নবম সিদ্ধান্তে ৯-৬ ভোটে আদালত জানান, গণহত্যা সনদের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে মিয়ানমারকে ‘আশ্বাস ও নিশ্চয়তা দিতে হবে’ এবং ভবিষ্যতে এমন লঙ্ঘন প্রতিরোধ করতে হবে। এ ছাড়া ১০-৫ ভোটে রায়ে উল্লিখিত পুনরুদ্ধারমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়, যার বিস্তারিত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে। এর আগে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সিদ্ধান্তে ১৪-১ ভোটে আদালত বলেন, গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। সনদের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে চলমান এই লঙ্ঘন বন্ধে দেশটিকে দ্রুত আইন প্রণয়ন করতে হবে। এর পাশাপাশি ১৩-২ ভোটে আদালত নির্দেশ দেন, ২০১৭ সালের ‘শুদ্ধি অভিযানের’ সময় গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের ৩ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন সব ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর তদন্ত চালাতে হবে। তথ্যসূত্র: বিবিসি।

কেএমএএ/আপ্র/১৯.১১.২৬

সংশ্লিষ্ট খবর

নির্বাচনে রিপাবলিকানদের জন্য অর্থ ঢালা বোকামি হয়েছে: ইলন মাস্ক
১৯ নভেম্বর ২০২৬

নির্বাচনে রিপাবলিকানদের জন্য অর্থ ঢালা বোকামি হয়েছে: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে রেকর্ড ৪৪৬ মিলিয়ন বা ৪৪.৬ কোটি ডলার খরচ করা...

নাৎসি আমলের বিরোধ মিটিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম
১৯ নভেম্বর ২০২৬

নাৎসি আমলের বিরোধ মিটিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হ...

বিশ্বশান্তিতে একযোগে কাজের আহ্বান শি জিনপিংয়ের
১৯ নভেম্বর ২০২৬

বিশ্বশান্তিতে একযোগে কাজের আহ্বান শি জিনপিংয়ের

বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে...

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে
১৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে